হোম > খেলা > ক্রিকেট

জেতালেন মোস্তাফিজ, ম্যাচসেরা মাহমুদউল্লাহ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শেষ ওভারে ঝলক দেখান মোস্তাফিজ। ছবি: বিসিবি

শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল ঢাকা ক্যাপিটালসের। জয়ের জন্য মোস্তাফিজুর রহমান ছাড়া আর কেইবা বড় ভরসা হতে পারত রংপুর রাইডার্সের। বাঁহাতি এই পেসারের আইপিএলে বাদ পড়া নিয়ে বর্তমানে উত্তাল দেশের ক্রিকেট। মাঠের বাইরের ঘটনা অবশ্য মাঠের ভেতর প্রভাব পড়তে দেননি। একইসঙ্গে নিরাশ করেননি রংপুরকে। শেষ ওভারে মাত্র চার রান দিয়ে ৫ রানের জয় এনে দেন তিনি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে ১৫৫ রান তোলে তারা।

রংপুরের দেড় শ পেরোনো ইনিংসে বড় অবদান মাহমুদউল্লাহর। ৭টি চারে ৪১ বলে ৫১ রান করে ম্যাচসেরা হয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ বলে হার না মানা ৩৮ রান করেন রংপুরের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ।

লক্ষ্যতাড়ায় দুর্দান্ত শুরু হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। ওপেনিংয়ে রহমতউল্লাহ গুরবাজ ও আবদুল্লাহ আল মামুন ৫৪ রানের জুটি এনে দিয়েছিলেন। ২২ বলে ৩১ রান করে এই জুটি ছিন্ন হওয়ার পর ফিরে যান মামুনও (২০)। এরপর ব্যাটিংয়ে দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন। চার নম্বরে ব্যাটিংয়ে এসে তিনি ৬টি চার ও ১টি ছয়ে ৩৮ বলে হার না মানা ৫৬ রান তুললেও শেষ রক্ষা হয়নি। তীরের খুব কাছাকাছি এসে তরী ডুবে ঢাকা ক্যাপটালসের। ৫ রানে হারে তারা। ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন মোস্তাফিজ।

এই জয়ে ৬ পয়েন্ট রংপুরেরও, তবে রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে আছে তারা।

ভারত সিরিজে ভরাডুবির পর নেতৃত্ব ছাড়লেন আফগান ক্রিকেটার

বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় কী কী যুক্তি দেখাল আইসিসি

জিম্বাবুয়েতে ভরাডুবি হলেও অস্ট্রেলিয়ায় ভালো খেলবে বাংলাদেশ

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ কারা

না ফেরার দেশে গ্যারি সোবার্স

আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির