হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের মেন্টর ইউনিস খান

ক্রীড়া ডেস্ক    

চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের মেন্টর ইউনিস খান। ছবি: এএফপি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বাকি আর মাত্র ১ মাস। পাকিস্তান ও আরব আমিরাতে হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরুর আগেই নতুন মেন্টর নিয়োগ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সাবেক পাকিস্তানি ব্যাটার ইউনিস খানকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে রশিদ খান-মোহাম্মদ নবিদের পরামর্শক হিসেবে কাজ করবেন। তাঁকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে এসিবি।

আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে আগেও কাজ করেছেন ইউনিস। ২০২২ সালে আফগানদের ব্যাটিং কোচ ছিলেন তিনি। পাকিস্তানের সাবেক ক্রিকেটারের সঙ্গে আবার কাজ করতে যাচ্ছে ঘোষণা দিয়ে আফগান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সাইদ নাসিম সাদাত বলেছেন, ‘এসিবি আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য সাবেক পাকিস্তান ক্রিকেটার ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি টুর্নামেন্ট শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন।’

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইউনিস করেছেন ১৭৭৯০ রান। ১১৮ টেস্ট নামের পাশে ১০০৯৯ রান তাঁর, যেখানে ক্যারিয়ার-সেরা ইনিংস ছিল ৩১৩ রান। তিন সংস্করণ মিলে ৮৩টি ফিফটির পাশাপাশি আছে ৪১টি সেঞ্চুরি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা ব্যাটারও ছিলেন তিনি। ২০০৯ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।

অবসরের পর থেকে নিয়মিতই কোচিং করিয়ে যাচ্ছেন ইউনিস। দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান ও পাকিস্তানের ব্যাটিং কোচের। কাজ করেছেন পিএসএলের দল পেশোয়ার জালমির সঙ্গেও। কিছুদিন আগে আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচও ছিলেন তিনি।

‘এবার রানা খেলতে না পারলেও ইনশা আল্লাহ আগামীতে অস্ট্রেলিয়ায় তাকে দেখব’

রানার জন্য মন কাঁদছে বিশপের

ইংল্যান্ডের ক্রিকেটে অভিনব প্রতারণা, ভিডিও ভাইরাল

গ্রিভসের অবিশ্বাস্য বোলিং, টানা ৫ মেডেন ওভার-উইকেট

‘জিম্বাবুয়ে সিরিজে ভরাডুবি হলে কথা তো শুনতে হবেই’

টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানি ক্রিকেটারকে ছেড়ে কেন শামীমকে নিল লাহোর

অস্ট্রেলিয়ার সঙ্গে ২৩ বছর আগে কী ঘটেছিল, জানালেন বিসিবির প্রধান নির্বাচক

এবার নেপালের লিগেও খেলবেন সাকিব

‘অস্ট্রেলিয়ায় রানার না খেলার আক্ষেপটা বাংলাদেশকে পোড়াবেই’

সৌম্যকে ৫ বছর পর দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক