হোম > খেলা > ক্রিকেট

মুশফিক রানে ফেরায় পাপনের স্বস্তি

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের নিয়মরক্ষার শেষ ম্যাচে ৫০ রানের জয়ে ধবলধোলাই এড়িয়েছে তামিম ইকবালের দল। আগেই হেরে যাওয়া সিরিজে বাংলাদেশের কাছে এই জয় ছিল শুধুই সান্ত্বনার। 

আরও একবার ম্যাচ জয়ের নায়ক সাকিব আল হাসান। ব্যাটে-বলে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ জয়ের ভিত পায় বাংলাদেশ। সাকিবের ৭৫ রানের ইনিংস ছাড়াও ফিফটির দেখা পান নাজমুল হোসেন শান্ত (৭১ বলে ৫৩) ও মুশফিকুর রহিম (৯৩ বলে ৭০)। সিরিজের আগের দুই ম্যাচে মুশফিকের ব্যাট না হাসলেও শেষ ম্যাচে তাঁর দায়িত্বশীল ৭০ রানের ইনিংস দলকে ম্যাচ জয়ের পুঁজি এনে দিতে সহায়তা করে। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের রানে ফেরা নিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ’ ‘মুশফিকের রান করাটা সত্যিই স্বস্তির। এটা না শুধু বিপিএলে ও যখন শেষ ম্যাচে রান করেছিল আমি তখন তাকে ফোন করেছিলাম। আমি আসলে এত খুশি হয়েছিলাম, কারণ আমি জানি ওর মধ্যে ওই সম্ভাবনা আছে।’

ম্যাচে সাকিবের দারুণ পারফরম্যান্সে মুগ্ধ পাপন বলছিলেন, ‘সাকিব তো আমাদের সেরা খেলোয়াড়। এটাতে কারও কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগই নেই। এ সিরিজের প্রথম থেকেই দেখেছি, এমন কী বিশ্বকাপ থেকেই দেখছি ওর মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে, সে জিততে মরিয়া।’

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে চান মোসাদ্দেক

বিসিবির ভ্যান থেকে যে কায়দায় ক্রিকেটারদের লাগেজ চুরি করে চোর

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হোবার্ট

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

বাংলাদেশ ম্যাচের পর আফগান ক্রিকেটারের শাস্তি

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি

বিগ ব্যাশে আগের দলেই খেলবেন রিশাদ