হোম > খেলা > ক্রিকেট

এবারও ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মাত্র ৫ রান করে আউট হয়েছেন মাহমুদুল। ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ বড় সংগ্রহ পেলেও ব্যাট হাতে হতাশ করেছেন দু্ই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান। দ্বিতীয় ইনিংসেও একই ঘটনার পুনরাবৃত্তি করলেন এই দুজন। এবারও দলকে বিপদে ফেলে সাজঘরে ফিরেছেন তাঁরা।

বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে পাকিস্তানের ইনিংস থেমেছে ৩৮৬ রানে। ২৭ রানের লিড নিয়ে গতকাল শেষ বিকেলে ১.৫ ওভার ব্যাট করেছে স্বাগতিকেরা। বিনা উইকেটে ৭ রান নিয়ে দিনের খেলা শেষ করেন সাদমান এবং মাহমুদুল। গতকাল কোনো বিপদ না হলেও আজ দিনের শুরুতেই প্যাভিলিয়নের পথ ধরেন এই দুই ওপেনার।

এর শুরুটা হয় মাহমুদুলকে দিয়ে। মোহাম্মদ আব্বাসের করা ষষ্ঠ ওভারের প্রথম বল এই ওপেনারের প্যাডে লাগতেই জোরালো আবেদন হয়। আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে আম্পায়ার। এলবিডব্লু হয়ে রিবিউ নিয়েছিলেন মাহমুদুল। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। ২৬ বলে ৫ রান করেন এই ব্যাটার।

১১তম ওভারে সাদমানকেও হারায় বাংলাদেশ। হাসান আলীর করা অফ স্টাম্পের বাইরের বাউন্ডার বাঁহাতি ওপেনারের ব্যাটের শ্লোল্ডারে লেগে সরাসরি চলে যায় গালিতে থাকা সৌদ শাকিলের হাতে। ফেরার আগে ১০ রান করেন সাদমান। দলীয় ২৩ রানেই সাজঘরে বাংলাদেশের দুই ওপেনার। এর আগে প্রথম ইনিংসে ৩১ রানে বিদায়ে নিয়েছিলেন সাদমান এবং মাহমুদুল। সাদমান ১৩ এবং মাহমুদুল করেছিলেন ৮ রান।

বাংলাদেশের লিড বাড়াচ্ছেন শান্ত-মুমিনুল

স্টার্ক-কামিন্সদের ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

হামে শিশু মৃত্যুর মিছিলে সাকিবের শোক ও দোয়া

আইপিএলে তাণ্ডব চালিয়ে নতুন রেকর্ডে ভারতীয় ক্রিকেটার

তাসকিনের নো বল নিয়ে মিরাজের আফসোস

রানার বল মাথায় লাগলেও ভয় পাননি পাকিস্তানি ক্রিকেটার

মিরপুরে কত রান নিরাপদ, জানেন না মিরাজ

নাঈম-জাকিরের সেঞ্চুরি, রিজার্ভ ডেতে আবাহনী-মোহামেডানের ম্যাচ

মিরাজের ঘূর্ণিতে লিড নিয়ে দিন পার বাংলাদেশের

আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে না ইংল্যান্ড, তবে...