হোম > খেলা > ক্রিকেট

কিপটে সাকিব, জয়ে ফিরল গল

টানা চার ম্যাচে হারের পর জয়ে ফিরল গল টাইটানস। কাসুন রাজিথার তোপ দাগানো বোলিং, লাহিরু কুমারা-সাকিব আল হাসানদের ঘূর্ণিতে ৮৯ রানেই অলআউট হয়ে যায় জাফনা কিংস। টিম সাইফার্টের ফিফটিতে ৬.৩ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে গল। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জাফনার অধিনায়ক থিসারা পেরেরা। আগে ব্যাটিং করে গলের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়া ছিল উদ্দেশ্য। তবে ব্যাটাররা সেটি করতে একদমই ব্যর্থ হয়েছেন। কিন্তু দুই ওপেনার ও মিডল অর্ডারের দুই ব্যাটারকে ফিরিয়ে জাফনার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন রাজিথা। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এ পেসার। 

জাফনার হয়ে দুনিথ ওয়েললাগে সর্বোচ্চ ২২ রান করেছেন। ওয়েললাগে ছাড়া প্রথম সাত ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৪ ওভারে ১৩ রান দিয়ে লাহিরু ২ উইকেট এবং ৪ ওভারে ১৩ রান দিয়ে সাকিব নিয়েছেন ১ উইকেট। দুটি উইকেট নেন তাবরাইজ শামসি। শেষ পর্যন্ত পেরেরার ১৩ ও মহেশ থিকসানার ১৩ রানের সৌজন্যে ২০ ওভারে ৮৯ রান করে জাফনা। 

দাপুটে বোলিংয়ের পর গলের ব্যাটিংও ছিল দুর্দান্ত। ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজ জয় পায় তারা। ৪২ বলে ৫৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ রাখেন ওপেনার সাইফার্ট। কিউই ব্যাটারের ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কা। আরেক ওপেনার ভানুকা রাজাপাক্ষের ব্যাট থেকে আসে ১৫ রান। 

পরে চ্যাড ভয়েস ১৩ ও অধিনায়ক দাসুন শানাকা ২ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। বোলিংয়ের কিপটে সাকিব, ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। ৪ বলে ২ রান করে আউট হন এই অলরাউন্ডার। শোয়েব মালিক ও দিলশান মাদুশাঙ্কা জাফনার হয়ে একটি করে উইকেট নিয়েছেন। 

এ জয়ে জাফনার চেয়ে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে গল। তিনে থাকা জাফনারও ৬ পয়েন্ট। দুই দলই কোয়ালিফায়ার রাউন্ডের দৌড়ে আছে।

১০০ বলের ক্রিকেটেও কোটিপতি মোস্তাফিজ

বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান কোচকে বরখাস্তের দাবি

টেস্টের ১৫০ বছর পূর্তির ম্যাচে থাকছেন এক বিশেষ অতিথি

বিপিএলে রেকর্ড বোলিংয়ে বর্ষসেরা পুরস্কার পেলেন তাসকিন

‘বাংলাদেশের কাছে পাকিস্তানের এমন ভরাডুবি হবে, আগেই জানতাম’

আইসিসির শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ও দুই কর্মকর্তা

পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট

পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা

‘পাকিস্তানকে মজা করে পিটিয়েছে বাংলাদেশ’

ওয়াকারের পরামর্শ কতটা কাজে দিচ্ছে রানার