হোম > খেলা > ক্রিকেট

আজ মাঠেই আসেননি সাকিবরা

নিজস্ব প্রতিবেদক, ব্রিসবেন থেকে

সিডনি থেকে ব্রিসবেনে এসেই গতকাল বিমানবন্দর থেকে ম্যাচ ভেন্যুতে ঢুঁ মেরে গিয়েছিল বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন আজ আর মাঠেই আসেননি সাকিবরা। দলের অধিকাংশ খেলোয়াড়ই ছিলেন বিশ্রামে।

স্থানীয় সময় বেলা ১১টায় ঐচ্ছিক অনুশীলনে ব্রিসবেন ক্রিকেট মাঠ বা গ্যাবায় আসেন শুধু ইয়াসির আলী আর নুরুল হাসান সোহান। খেলোয়াড়ের চেয়ে কোচিং স্টাফই বেশি ছিল অনুশীলনে। মাঠে এসেছিলেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরাম, ব্যাটিং কোচ জেমি সিডনস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানালেন, ভ্রমণক্লান্তি দূর করে দ্রুত সতেজ হতে আজ বিশ্রামে ছিল দল। তিনি বলছিলেন, ‘অনুশীলন করাই তো হয় একটা লক্ষ্য সামনে নিয়ে। আজ শুধু শুধু ঘাম ঝরানোর চেয়ে ম্যাচের আগের দিন বিশ্রামই ভালো উপায় মনে করেছে টিম ম্যানেজমেন্ট। হয়তো ম্যানেজমেন্ট ভেবেছে, এক দিন অনুশীলন করার চেয়ে বিশ্রাম নিতে পারলে বেশি ফ্রেশ হওয়া সম্ভব ম্যাচের আগে।’

গ্যাবায় জিম্বাবুয়েকে এখন বাংলাদেশ দেখছে কঠিন এক প্রতিপক্ষ হিসেবে। পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত ছন্দে থাকা জিম্বাবুয়েকে হারাতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। এখনো পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়ে ১২বার হারালেও এই জিম্বাবুয়েকে সমীহের চোখে দেখতে বাধ্য হচ্ছেন শ্রীধরণ শ্রীরাম। আজ সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, ‘আমরা জিম্বাবুয়েকে সমীহ করি। পাকিস্তানের বিপক্ষ দুর্দান্ত খেলেছে। ম্যাচের প্রতিটি বল আমরা দেখেছি। যেভাবে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, অবিশ্বাস্য। পুরো কৃতিত্ব তাদের, সমীহ করতে হবে।’

২৮ রানেই ৪ উইকেট নেই বাংলাদেশের

চমক আলিস, বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তান ম্যাচের আগমুহূর্তে মোস্তাফিজের দুঃসংবাদ

ভারতে বুড়োদের বিশ্বকাপেও খেলবে না পাকিস্তান

অস্ট্রেলিয়াকে টপকে গেল পাকিস্তান, বাংলাদেশ কোথায়

মেয়েদের বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

ফাইনালের সমীকরণ কি মেলাতে পারবে বাংলাদেশ

২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড

ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েই অসুস্থ নাঈম

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’