হোম > খেলা > ক্রিকেট

অবনমন ঠেকাল ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পারটেক্সকে হারিয়ে ব্রাদার্সের স্বস্তি। ছবি: সৌজন্য

অলিখিত ফাইনালে পারটেক্সকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টিকে গেল ব্রাদার্স ইউনিয়ন। ডিপিএলের আগামী মৌসুমের টিকিট নিশ্চিত করেছে তারা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রেলিগেশন লিগের শেষ ম্যাচে ব্রাদার্স জয় পায় ১১৩ রানের বড় ব্যবধানে।

মাহফিজুল ইসলামের ৯৮ ও মাইশুকুর রহমানের ৫০ রানের ইনিংসের সৌজন্যে প্রথমে ব্যাট করে ২৯৪ তোলে ব্রাদার্স। জবাবে পারটেক্স গুটিয়ে যায় ১৮১ রানে। এই জয়ে ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে থেকে গেল ব্রাদার্স। পারটেক্স (৮ পয়েন্ট) ও শাইনপুকুর (২ পয়েন্ট) নেমে গেছে প্রথম বিভাগে। মাহফিজুল ৫ ছক্কা ও ১০ চারে ৯৮, মিজানুর ৪২ ও আইচ মোল্লা করেন ৪৮ রান। বল হাতে ৩টি করে উইকেট নেন রকিবুল আতিক ও অলক কাপালি।

পারটেক্সের পক্ষে লড়াই করেছেন কেবল ওপেনার আদিল। ৭৪ বলে ৮৫ এসেছে তাঁর ব্যাট থেকে। দুই অঙ্কে যেতে পারেন আর কেবল দুই ব্যাটার। প্রথম বিভাগ থেকে এবার প্রিমিয়ারে উঠেছে ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাব। শাইনপুকুর ও পারটেক্সকে দেখা যাবে না ডিপিএলের আগামী মৌসুমে।

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ

মোস্তাফিজের বদলি নিল বিসিবি

জিম্বাবুয়ে সিরিজ হারের পর আরেক ধাক্কা খেল বাংলাদেশ

এবারও জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ

টিকে থাকতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮, ক্যাচ মিসের সুযোগে কারেনের সেঞ্চুরি