হোম > খেলা > ক্রিকেট

‘১৫ বছরের ছেলেকে নিয়ে এত ভয় আগে কখনো পাইনি’

ক্রীড়া ডেস্ক    

সূর্যবংশীকে বোল্ড করেছেন জেমিসন। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় শাস্তি পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাইল জেমিসন। এই ঘটনায় জড়িয়ে আছে বৈভব সূর্যবংশীর নাম। বিস্ফোরক ব্যাটিং করে মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেট আলোচিত নাম তিনি।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গত ২৫ এপ্রিল মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেন সূর্যবংশী। এর আগে গত আইপিএলে ৩৫ বলে কাঙ্ক্ষিত ঠিকানার দেখা পান। এরই মধ্যে বাঘা বাঘা বোলারদের ভয়ের কারণ তিনি। তাঁকে নিয়ে ভয় ধরেছে জেমিসনের মনেও। বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই পেসার।

রাজস্থানের ইনিংসের দ্বিতীয় ওভারটি করতে আসেন জেমিসন। তাঁর করা চতুর্থ ডেলিভারিতে বাউন্ডারি মারেন সূর্যবংশী। পরের বলেই ভারতীয় কিশোর ব্যাটারকে বোল্ড করেন জেমিসন। উইকেট পেয়ে উদযাপনে মাত্রা ছাড়িয়ে যান এই বোলার। সূর্যবংশীর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করেন; যা আইপিএলের নিয়ম বহির্ভূত। পরবর্তীতে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।

ম্যাচ শেষে জেমিসন বলেন, ‘আমার জীবনে কখনো কোনো ১৫ বছরের ছেলেকে নিয়ে এতটা ভয় পাইনি। আমরা ম্যাচের আগে নির্দিষ্ট পরিকল্পনা করেছিলাম, আর সেটা কাজে লাগাতে পেরে ভালো লেগেছে।’

রাজস্থানের বিপক্ষে দিল্লির পরিকল্পনা নিয়ে জেমিসন বলেন, ‘রাজস্থানের শক্তি তাদের টপ অর্ডার। স্টার্ক একটি হাই ফুল টসে উইকেট নেয়, আর আমি ইয়র্কারে। পাওয়ার প্লেতেই চাপ তৈরি করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

জেমিসনের ডিমেরিট পয়েন্ট পাওয়ার ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে দিল্লি। এদিন ৪০ রানে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। এই অজি পেসারের প্রশংসা করে জেমিসন বলেন, ‘স্টার্ক বিশ্বমানের বোলার। এমন কাউকে দলে পাওয়া সব সময়ই বড় সুবিধা। ঠিক সময়েই সে এসেছে, যখন আমাদের পয়েন্ট টেবিলে এগোনোর দরকার ছিল। তাঁর সঙ্গে নতুন বলে বোলিং করা দারুণ অভিজ্ঞতা।’

সিরিজ জেতাই হলো না বাংলাদেশের

৯ ওভারের ম্যাচেও হেরে গেল বাংলাদেশ

শেরেবাংলায় ‘জলপ্রপাত’, বিসিবিকে নিউজিল্যান্ডের খোঁচা

৫ ওভার কমলেও ৪ বল আগে শেষ বাংলাদেশ

পাঁচ ওভার কমেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের

ভারত-পাকিস্তান হ্যান্ডশেক ইস্যুতে সাত মাস পর জানা গেল নতুন কাহিনি

ভারতে নারী ক্রিকেটারের আত্মহত্যা, পুলিশের তদন্ত শুরু

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

ডিপিএলের ম্যাচে ক্রিকেটারদের ভাত-গরুর মাংসের জায়গায় কী থাকবে

একাদশে পরিবর্তন এনে ব্যাটিংয়ে বাংলাদেশ