হোম > খেলা > ক্রিকেট

নতুন দলে মাহমুদউল্লাহ, আবাহনীতে সৌম্য

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রাইম ব্যাংকে নাম লিখিয়েছেন মাহমুদউল্লাহ। ছবি: বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগের দুই দিনব্যাপী দলবদলের প্রথম দিন পার হয়েছে গতকাল। অনলাইন ও অফলাইন মিলিয়ে এদিন ৭৯ ক্রিকেটার দলবদল করেছেন। প্রথম দিনের দলবদলে অংশ নেওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন—পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, আফিফ হোসেন, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান আকবর আলী।

দলবদলের প্রথম দিনে চমক দেখিয়েছে প্রাইম ব্যাংক। তানজিদ হাসান তামিম, তানজিম হোসেন সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ, আলিস আল ইসলাম, আকবর আলী, আজিজুল হক তামিমকে দলে ভিড়িয়েছে তারা।

প্রথম দিনের দলবদলে বেশ সক্রিয় ছিল বড় দুই ক্লাব আবাহনী এবং মোহামেডানও। প্রথম দিনে আবাহনী দলে টেনেছে খালেদ আহমেদ, সাব্বির রহমান, জাকের আলী, মারুফ মৃধা, সাব্বির হোসেন, সৌম্য সরকারকে। মোহামেডানে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম আহমেদ, রিপন মন্ডল, নাঈম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন।

নাসির হোসেনসহ পাঁচ ক্রিকেটার যোগ দিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবে। আল আমিন, রুয়েল মিয়া, ইরফান শুক্কুর এবং নাহিদুল ইসলাম গিয়েছেন বসুন্ধরা স্ট্রাইকার্সে।

দলবদলের শেষ দিন আজ। প্রথম দিনের মতো এদিনও দলবদলের কার্যক্রম চলবে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পূর্বাচলে কাজ শুরু করতে চান তামিম

‘সাবেক ক্রিকেটার যেন আর বোর্ড সভাপতি না হয়, সব দেখা শেষ’

আইপিএলে বদলি ক্রিকেটারের বদলি তিনি

৩৩ কোটি টাকার ক্রিকেটারের ফিফটি, কলকাতা জিতবে কবে

কেন আইপিএল ছেড়ে পিএসএল খেলছেন মঈন

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বাংলাদেশের ব্যাটিং অবাক করেছে নিউজিল্যান্ডের ক্রিকেটারকেও

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের বাধা তাহলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

মৃত্যুর সঙ্গে লড়তে থাকা আফগান ক্রিকেটারের জন্য মন কাঁদছে আফ্রিদির

‘বি, সি দল নয়, আমার কাছে এটাই নিউজিল্যান্ডের আসল দল’