হোম > খেলা > ক্রিকেট

‘পাকিস্তান নিজেদের ক্রিকেটারদের সঙ্গে অবিচার করছে’

ক্রীড়া ডেস্ক    

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান। ফাইল ছবি

পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টালমাটাল গোটা ক্রিকেট দুনিয়া। বিষয়টি নিয়ে জোর আলোচনা হচ্ছে চারদিকে। ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব মনে করেন, ভারত ম্যাচ বয়কট করে নিজেদের ক্রিকেটারদের সঙ্গেই অবিচার করছে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া সহজভাবে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ইস্যুতে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার হুমকি দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। শেষ পর্যন্ত বয়কটের পথে না হাঁটলেও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। তাতেই কয়েক হাজার কোটি টাকা ক্ষতির শঙ্কায় পড়ে গেছে আইসিসি।

এনডিটিভিকে কপিল বলেন, ‘সিদ্ধান্ত (ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট) খেলোয়াড়েরা নিয়ে থাকলে তারা সামনে এসে বলতে পারে। কিন্তু বোর্ড যদি নির্দেশ দেয় যে খেলবে না এটা দেশের সুনাম নষ্ট করবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না খেলার ঘোষণা প্রসঙ্গে কপিল বলেন, ‘এটা পাকিস্তানের জন্য ভালো দেখায় না। তোমরা একটা প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছো। অতীতে পাকিস্তান অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে এসেছে। তাদের বিশ্বকাপ খেলতে না দিলে খেলাটিই ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তান আসলে নিজেদের ক্রিকেটারদের সঙ্গেই অবিচার করছে।’

ভারত ম্যাচ বয়কট করায় দর্শক হারানোর শঙ্কায় আছে পাকিস্তান–এমনটাই মনে করছেন কপিল, ‘দর্শকেরা কষ্ট পেলেও (পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করায়) দীর্ঘ মেয়াদে হয়তো ভুলে যাবে। সবাই নিজেদের মতো করে সামনের দিকে তাকাবে। আসলে কেউ আর তাদের (পাকিস্তান দল) জন্য অপেক্ষা করবে না। ক্রিকেট এগিয়ে যাবে, তার সঙ্গে মানুষও।’

২০৬ ধাপ এগোলেন মারুফা, নাহিদা-স্বর্ণাদেরও উন্নতি

‘পাকিস্তানকে হারানো আর কোনো পুঁচকে দলকে হারানো, ভারতের কাছে সবই এক’

বিশ্বকাপ থেকে বাদ পড়ে আইপিএলের দিকে তাকিয়ে কামিন্স

বিশ্বকাপের আগমুহূর্তে একের পর এক ধাক্কা খাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রিকেটে এটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর লড়াইও

কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না আইসিসি

লিটনদের কথা ভেবে খারাপ লাগছে জ্যোতির

বাংলাদেশ না এলে বিশ্বকাপ বন্ধ হবে না, মনে করেন হরভজন

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগের তদন্তে কী পেল বিসিবি

‘বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান’