হোম > খেলা > ক্রিকেট

বিসিবির এইচপিতে থাকছে না ক্রিকেটারদের বয়সের সীমা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

থাকছে না বয়সের সীমা। ফাইল ছবি

হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটকে সাধারণত জাতীয় দলে খেলোয়াড় সরবরাহের বড় পাইপলাইন হিসেবে বিবেচনা করা হয়। এইচপি খেলোয়াড়দের বয়সের একটা সীমাবদ্ধতা ছিল এত দিন। সাধারণত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড় নিয়েই গড়া হতো এইচপি দল। এইচপির কার্যক্রম শুরু ঘরোয়া মৌসুমের শেষ দিকে। চলে নতুন মৌসুম শুরুর আগপর্যন্ত (মে থেকে সেপ্টেম্বর)। এইচপির কাঠামোয় বেশ কিছু পরিবর্তন আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এখন থেকে এইচপিতে কোনো বয়সের সীমা থাকছে না। অনূর্ধ্ব-২৩ বয়সী ক্রিকেটাররা যেমন থাকবেন, জাতীয় দলের বাইরে চলে যাওয়া খেলোয়াড়েরাও থাকবেন। জাতীয় দলের বাইরে চলে যাওয়া, চোটে পড়ে পুনর্বাসনপ্রক্রিয়ায় থাকা, ছন্দ ফিরে পেয়েছেন কিন্তু জাতীয় দলে জায়গা পাচ্ছেন না—এ ধরনের ক্রিকেটারদের নিয়ে ২০২১ সালে বাংলাদেশ টাইগার্স নামে একটি আলাদা দল করেছিল বিসিবি। এখন থেকে এইচপি আর টাইগার্সের খেলোয়াড়েরা থাকবেন একই দলে। বছরজুড়েই এইচপির কার্যক্রম রাখবে বিসিবি।

এইচপির প্রধান কোচ হিসেবে জুন থেকে কাজ শুরু করতে যাচ্ছেন বর্তমান জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দীন। বর্তমান বাংলাদেশ দল চলছে তিন সংস্করণে তিন অধিনায়কের নেতৃত্বে। তিন অধিনায়কের ড্রেসিংরুমে খেলোয়াড়দের একবিন্দুতে মিলিয়ে রাখার কাজটা দারুণভাবে করে যাচ্ছিলেন সালাহ উদ্দীন। যেহেতু জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই তাঁকে শৈশব থেকে ‘গুরু’ মানেন।

বর্তমান বিসিবিপ্রধান তামিম ইকবাল সালাহ উদ্দীনকে এইচপিপ্রধান করেছেন মূলত তাঁর ‘এক্সিলেন্সি সেন্টার’ তৈরির লক্ষ্য পূরণে। এইচপিতে যুক্ত হতে যাচ্ছেন সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। থাকবেন সোহেল ইসলাম, রাজিন সালেহ, তালহা জুবায়েরের মতো স্থানীয় কোচরাও। তবে এইচপির মতো ‘পাইপলাইনে’ বয়সের সীমা উঠিয়ে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এখানে তুলনামূলক অভিজ্ঞ ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়া হলে সেটি উঠতি ক্রিকেটারদের বিকাশে বাধা তৈরির আশঙ্কা থেকেই যায়।

নতুন এই যাত্রায় শুরুতে জিম্বাবুয়ে ‘এ’ দলকে পাচ্ছে এইচপি ইউনিট। তিনটি ৫০ ওভার ও দুটি চার দিনের টেস্ট ম্যাচ খেলতে আগামী ৩ জুন বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ‘এ’ দল। ৮ ও ১০ জুন প্রথম দুটি ওয়ানডে হবে বগুড়ায়। ১৩ জুন শেষ ওয়ানডে হবে রাজশাহীতে। দুটি চার দিনের টেস্ট ম্যাচ হবে সিলেটে। প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৭ জুন।

এদিকে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ‘মেন্টর’ করার খবর ছড়ালেও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।

বাঁচা-মরার ম্যাচে কি বাবরকে পাবে পাকিস্তান

কেন অবসর ভেঙে ফিরতে চান না মুশফিক

বাংলাদেশ ম্যাচের আগের দিন পাকিস্তানকে শাস্তি দিল আইসিসি

মুশফিকের চোখে এই বাংলাদেশ অনেক আলাদা

সেরা চারে উঠতে পারবে কি চেন্নাই

‘আইসিসি দেরি করলেও আইপিএলের উচিত ক্রিকেটের এই নিয়ম বদলে দেওয়া’

প্রীতি জিনতার সঙ্গে পন্টিংয়ের হয়েছে কী

ছিটকে পড়লেন সাদমান, কপাল খুলল জাকিরের

‘নাহিদ রানা বাংলাদেশের বড় প্লাস পয়েন্ট, নতুন সেনসেশন’

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার নায়ক রানাকে পুরস্কার দিল আইসিসি