হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ শুরু হতে না হতেই তারকা ক্রিকেটারকে হারাল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন হাসারাঙ্গা। ছবি: সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা মাত্র শুরু করেছে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে তারা খেলেছে একটি ম্যাচ। এরই মধ্যে বড় ধাক্কা খেল সহ-আয়োজকেরা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বিষয়টি নিশ্চিত করেছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ৮ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করে শ্রীলঙ্কা। সে ম্যাচে ২০ রানের জয় তুলে নেয় আয়োজকেরা। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। সে চোটই এবার তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল।

আয়ারল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে ২ বলে ১ রানে অপরাজিত ছিলেন হাসারাঙ্গা। এরপর বল হাতে নেন ৩ উইকেট। ৪ ওভার বল করে ২৫ রান দেন তিনি। গতকাল হাসারাঙ্গার এমআরআই করা হয়েছে। রিপোর্টে দেখা যায়, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। এরপরই টুর্নামেন্ট থেকে তাঁর বাদ পড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট দেখেন যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক।

এখনো হাসারাঙ্গার বদলি ক্রিকেটারের নাম জানায়নি এসএলসি। শোনা যাচ্ছে, বদলি হিসেবে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ডাক পেতে পারেন আরেক লেগস্পিনিং অলরাউন্ডার দুশান হেমন্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১২ ফেব্রুয়ারি পাল্লেকেল্লেতে ওমানের বিপক্ষে খেলতে নামবে শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৬ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৯ ফেব্রুয়ারি প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে দাসুন শানাকার দল।

২০ দল চারটি গ্রুপে ভাগ হয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলছে। চারটি করে ম্যাচ শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার এইটে জায়গা করে নেবে। সেরা আটে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। সেখান থেকে সেমিফাইনালে চলে যাবে চার দল। এরপর ফাইনাল।

নারী এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

সত্যিই কি বিশ্বকাপে দর্শকখরা, আইসিসি কী বলছে

এক বিশ্বকাপে পাকিস্তানের হয়ে, আরেক বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলছেন এই ক্রিকেটার

পাকিস্তানের কাছে ভরাডুবির কথা আর মনে করতে চায় না অস্ট্রেলিয়া

১০ উইকেটের জয়ে নতুন করে ইতিহাস লিখল নিউজিল্যান্ড

পাকিস্তান ম্যাচের পর ভারতীয়দের হেনস্তার শিকার নেদারল্যান্ডসের ক্রিকেটার

পাকিস্তানের এই সিদ্ধান্তে ক্রিকেটের জয় হয়েছে, মনে করেন আফ্রিদি

বিশ্বকাপে পরিবারের সঙ্গে থাকতে পারছেন না ভারতীয় ক্রিকেটাররা

‘বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে আলোচনা করে আইসিসি যা করেছে, তাতে ভারত অনেক খুশি’

নামিবিয়াকে উড়িয়ে পাকিস্তানকে ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস