হোম > খেলা > ক্রিকেট

নড়বড়ে নব্বইয়ে ফিরলেন সাকিব, বড় স্কোরের আশা বাংলাদেশের 

প্রায় চার বছর পর সেঞ্চুরি পেয়েই গিয়েছিলেন সাকিব আল হাসান। তবে নড়বড়ে নব্বইয়ে থামতে হয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে। 

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে বড় জুটি গড়ছিলেন সাকিব। আইরিশ বোলারদের বেধড়ক পেটাচ্ছিলেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরির কাছাকাছি চলেও গিয়েছিলেন তিনি। তবে সেঞ্চুরি থেকে ৭ রান পিছনে থাকতে থামতে হয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে। ৮৯ বলে ৯ চারে ৯৩ রান করে আউট হয়েছেন সাকিব। সাকিবের বিদায়ে ভেঙে যায় ১৩৫ রানের জুটি। ৫ বছর পর ওয়ানডেতে নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন তিনি। এর আগে ২০১৮ তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭ রানে আউট হয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯.১ ওভারে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ২৩৩ রান। তৌহিদ হৃদয় ৬৪ রানে এবং মুশফিকুর রহিম ৯ রানে ব্যাটিং করছেন।

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে চান মোসাদ্দেক

বিসিবির ভ্যান থেকে যে কায়দায় ক্রিকেটারদের লাগেজ চুরি করে চোর

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হোবার্ট

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

বাংলাদেশ ম্যাচের পর আফগান ক্রিকেটারের শাস্তি

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি

বিগ ব্যাশে আগের দলেই খেলবেন রিশাদ