হোম > খেলা > ক্রিকেট

ডিপিএলে তাহলে চ্যাম্পিয়ন হচ্ছে কারা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জমে উঠেছে ডিপিএলে শিরোপা জয়ের লড়াই। ছবি: বিসিবি

জমে উঠেছে ২০২৬ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কে জিতবে শিরোপা, তা জানতে অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত।

বিকেএসপিতে আজ মোহামেডানকে ৫ উইকেটে হারিয়ে ঢাকা লেপার্ডস জমিয়ে দিয়েছে ডিপিএলের শিরোপার সমীকরণ। ১০ ম্যাচ শেষে মোহামেডান, আবাহনী, প্রাইম ব্যাংক—তিন দলেরই ১৬ পয়েন্ট। নেট রানরেটের হিসেবে মোহামেডান শীর্ষে, দুইয়ে আবাহনী ও তিনে প্রাইম ব্যাংক। ১১ জুন শেষ ম্যাচে মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন হবে আবাহনী। প্রাইম ব্যাংকের চ্যাম্পিয়ন হতে হলে লেপার্ডসের বিপক্ষে জিততে তো হবেই। তখন আবাহনীর বিপক্ষে জিততে হবে মোহামেডানের। কারণ, যদি আবাহনী জেতে, তাহলে তাদের সমান ১৮ পয়েন্ট হবে প্রাইম ব্যাংকের। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শিরোপা জিতবে আবাহনী। আর স্ব স্ব ম্যাচে মোহামেডান ও প্রাইম ব্যাংক জিতলে প্রাইম ব্যাংকের হাতে উঠবে।

মিরপুরে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এদিকে রাজশাহী-বগুড়ায় চলছে জিম্বাবুয়ে ‘এ’-বাংলাদেশ ইমার্জিং টিমসের ওয়ানডে সিরিজ। এ কারণে তাওহীদ হৃদয়সহ কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়া খেলতে নেমে মোহামেডান আগে ব্যাটিং করে ৮ উইকেটে করেছে ২২৫ রান তোলে। জবাবে জাওয়াদ আবরারের ৬৬ এবং মুমিনুল হকের অপরাজিত ৯৩ রানের ইনিংসে ৩৪.৩ ওভারেই ৫ উইকেটে হারিয়ে ২২৬ রান করে লেপার্ডস। মুমিনুল হয়েছেন ম্যাচসেরা।

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে দশম রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রুপগঞ্জের জার্সিতে ৪৫ বলে সেঞ্চুরি করেছেন হাবিবুর রহমান সোহান। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০২৩ বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ৪৯ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন।

নিজের রেকর্ড ভাঙার দিনে সোহানের দল লিজেন্ডস অব রূপগঞ্জ পেয়েছে ৭৪ রানের সহজ জয়। টস জিতে আগে ব্যাটিং করে ৪৪.৪ ওভারে ৩২২ রানে গুটিয়ে গেছে রূপগঞ্জ। ৫৮ বলে ৮ চার ও ১৩ ছক্কায় করেছেন ১৩০ রান। জবাবে সিটি ক্লাব ৪৪.৪ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে গেছে। সাদিকুর রহমানের ১১০ বলে ১০১ রানের ইনিংস বৃথা গেছে।

১২ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে রূপগঞ্জ। পাঁচ, ছয় ও সাত নম্বরে থাকা ঢাকা লেপার্ডস, বসুন্ধরা স্ট্রাইকার্স ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব—প্রত্যেকেরই ১০ পয়েন্ট। আট ও ৯ নম্বরে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স, সিটি ক্লাব দুই দলেরই পয়েন্ট ৮। ৬, ৪ ও ২ পয়েন্ট ১০, ১১ ও ১২ নম্বরে অবস্থান করছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।

এবারের ডিপিএলে রেলিগেশন লিগ, সুপার লিগ কিছুই থাকছে না। ১২ দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। ৬৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। তলানিতে থাকা দুই দল প্রথম বিভাগে নেমে যাবে।

এবারও আফগানিস্তানকে দুমড়েমুচড়ে দিল ভারত

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

নির্বাচনের পরের দিনই বিসিবি পরিচালকের পদত্যাগ

রানাকে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়াও

‘ফুটবল বিশ্বকাপের সময়ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ খুব রোমাঞ্চ ছড়াবে’

মোসাদ্দেকের সঙ্গে নিজের পার্থক্য দেখালেন মিরাজ

এবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে ধাক্কা খেল অস্ট্রেলিয়া

ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে আফগানিস্তান

ভারতের বিপক্ষে ভুলের মাশুল দিচ্ছে আফগানিস্তান