হোম > খেলা > ক্রিকেট

বোলারদের সেরা দশে সাকিব

ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান-তাসকিন আহমেদরা। বোলারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে সেরা দশে উঠে এসেছেন সাকিব। নতুন হালনাগাদের আগে ১২ নম্বরে ছিলেন বাংলাদেশ অলরাউন্ডার। শেষ ওয়ানডেতে ২৪ রানে ২ উইকেট নিয়ে এখন আটে জায়গা করে নিয়েছেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬০তম স্থানে ছিলেন তাসকিন। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে পর গত সপ্তাহের হালনাগাদে তাঁর উন্নতি হয় ১২ ধাপ। শেষ ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার পর সর্বশেষ হালনাগাদে আরও ১৫ ধাপ এগিয়ে এখন ৩৩তম স্থানে আছেন ২৬ বছর বয়সী এ পেসার। 

বোলারদের মতো র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ব্যাটারদেরও। প্রোটিয়াদের বিপক্ষে ৯ উইকেটে জেতা শেষ ওয়ানডেতে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক এখন আছেন ২০ নম্বরে। ওই ম্যাচে ৪৮ রান করা লিটন দাসের উন্নতি হয়েছে এক ধাপ। এই ওপেনার আছেন ৩০ নম্বরে। 

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। আর ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। 

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের

আইপিএল খেলার যোগ্য হলেন আমির, ভারত খেলাবে তো

‘অধিনায়কত্ব আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল’

জাকেরের সেঞ্চুরির দিনে হৃদয়ের ব্যাটিং-ঝড়