হোম > খেলা > ক্রিকেট

২১ বছরেই অবসরে বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার

আজকের পত্রিকা ডেস্ক­

হঠাৎই অবসর নিলেন প্রান্তিক নওরোজ নাবিল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে ছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। সেই দলের তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিবদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও নাবিলের সেটা হয়নি। এই নাবিলকে আর কখনোই দেখা যাবে না ক্রিকেটে।

২১ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নাবিল। তাঁর আকস্মিক অবসরের কথা নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার। আজকের পত্রিকাকে কাওসার বলেছেন, ‘অনেক আগে থেকেই সে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল। ধুলাবালিজনিত অ্যালার্জির সমস্যাও রয়েছে। এখন সে দেশের বাইরে রয়েছে।’

প্রথম শ্রেণির ক্রিকেটে নাবিল ৭ ম্যাচে ২৭.৭২ গড়ে করেছেন ৩০৫ রান। লাল বলের ক্রিকেটে রয়েছে ২ ফিফটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি খেলেছেন ২৮ ম্যাচ। ২৩.৪৪ গড়ে ৫ ফিফটিতে করেছেন ৬৩৩ রান। প্রতিযোগিতামূলক ক্রিকেটে নাবিল সবশেষ খেলেছেন গত বছরের ৩০ মার্চ। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সেই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ২২ বলে করেন ১৪ রান। শেখ জামালের বিপক্ষে মোহামেডান জিতেছিল ৫ রানে।

জিম্বাবুয়ে সিরিজে কখন খেলতে পারবেন লিটন

হতাশার মাঝে সুখবর পেল বাংলাদেশ

চ্যাম্পিয়ন ভারতকে ধবলধোলাই করে আয়ারল্যান্ডের ইতিহাস

নিউজিল্যান্ড টেস্টের মাঝেই অবসরের ঘোষণা স্টোকসের

তামিমকে আজীবন সম্মাননা দিল এমসিসি

জিম্বাবুয়েতে প্রথম দিনেই বিপাকে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের বিদায়

তামিমের রেকর্ড ভাঙার অপেক্ষা বাড়ল মুশফিকের, বিপদে বাংলাদেশ

জিম্বাবুয়ের ভুলের সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ

জোড়া অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ