শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যান—সবদিক থেকেই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। মাঠের পারফরম্যান্সেও স্পষ্ট ছিল সেটার ছাপ। ব্যাটিং কিংবা বোলিং, দুই বিভাগেই জিম্বাবুয়ের ওপর ছড়ি ঘুরিয়েছে সফরকারীরা। ফলস্বরূপ বড় জয়ে সিরিজ শুরু করেছে মিচেল মার্শের দল।
সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। দ্বিতীয় ম্যাচে আগামী ১৮ সেপ্টেম্বর মাঠে নামবে দুই দল। সিরিজে টিকে থাকতে সে ম্যাচে জিততেই হবে জিম্বাবুয়েক।