হোম > খেলা > ক্রিকেট

ট্রফি জেতার পর শামির মায়ের কদমবুচি করলেন কোহলি

মোহাম্মদ শামি ও তাঁর মায়ের সঙ্গে বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

৯ মাসের ব্যবধানে দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ভারত। বার্বাডোজে গত বছর বিরাট কোহলি-রোহিত শর্মা জুটি জিতলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। আর দুবাইয়ে গত রাতে ভারতের এই দুই কিংবদন্তি জিতলেন চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা।

নিউজিল্যান্ডকে দুবাইয়ে গত রাতে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতল ভারত। রবীন্দ্র জাদেজা চার মারার পরই উল্লাসে ফেটে পড়ে ভারতীয় ডাগআউট। এই আনন্দ উৎসবের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। সতীর্থ মোহাম্মদ শামির মায়ের কদমবুচি করলেন কোহলি। শামি ও শামির মায়ের সঙ্গে ছবি তুলেছেন কোহলি।

ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখেরও বেশি দর্শককে হতাশায় ভাসিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচের পর গোড়ালির চোটে পড়ায় ১৪ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল শামিকে। ভারতীয় এই তারকা পেসার এবার চ্যাম্পিয়নই হয়ে গেলেন। দুবাইয়ে গত রাতে নিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলের উইকেট। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ৯ উইকেট নিয়েছেন শামি।

সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা

স্যামসন-ঝড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতে আটকা জিম্বাবুয়ে

শৈশবের কোচের মৃত্যুতে মাহমুদউল্লাহর আবেগী পোস্ট

বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে তামিম যা শুনেছিলেন

জিম্বাবুয়েকে হারিয়ে নিউজিল্যান্ডকে পেল দক্ষিণ আফ্রিকা

‘ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারলে ভারতের কেউই আইপিএলে খেলতে পারবে না’

সৌদিতে আটকা পড়া মুশফিকের ফেরার ব্যবস্থা করা হচ্ছে

এশিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে কি এশিয়ার কেউ থাকবে না

যুদ্ধে দুবাইয়ে আটকা পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা