হোম > খেলা > ক্রিকেট

বাঁচা-মরার ম্যাচে কি বাবরকে পাবে পাকিস্তান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইনডোরে অনুশীলন করেছেন তারকা ব্যাটার। ছবি: বিসিবি

বৃষ্টিতে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি পাকিস্তানের ক্রিকেটাররা। বাঁচা-মরার দ্বিতীয় টেস্টের আগে ইনডোরে নিজেদের ঝালিয়ে নিয়েছে সফরকারীরা। বাকি সতীর্থদের সঙ্গে অনুশীলন দেখা গেল বাবর আজমকেও। তাঁকে নিয়ে খুশির খবর দিয়েছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ।

ঢাকা টেস্টে হেরে যাওয়ায় ধবল ধোলাইয়ের শঙ্কায় পাকিস্তান। হাঁটুর চোটের কারণে সে ম্যাচে বাবরকে পায়নি পাকিস্তান। ম্যাচের আগের দিন তাঁকে নিয়ে দুঃসংবাদ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে কাল সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচের আগে চোট থেকে সেরে উঠেছেন সাবেক অধিনায়ক। শেষ ম্যাচে একাদশে ফিরবেন তারকা ব্যাটার—এমনটাই জানালেন সরফরাজ।

সংবাদ সম্মেলনে সরফরাজ বলেন, ‘বাবর পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত। এটা আমাদের জন্য অনেক ইতিবাচক। যদি বাবর কথা বলেন, গত পিএসএলে সে যেভাবে খেলেছে তাতে তাকে কৌশলগতভাবে শক্তিশালী এবং মানসিকভাবে সতেজ মনে হচ্ছে। তাকে দলে পেয়ে আমরা খুশি।’

ধবল ধোলাইয়ের লজ্জা এড়াতে দ্বিতীয় টেস্টে জেতার বিকল্প নেই পাকিস্তানের। হেরে সিরিজ শুরুর পর সরফরাজও দিলেন ঘুরে দাঁড়ানোর বার্তা, ‘একজন খেলোয়াড় হিসেবে আপনি ভিন্নভাবে চিন্তা করেন। যখন আপনি খেলোয়াড় থাকেন তখন নিজের পারফরম্যান্স এবং সবকিছু নিয়ে ভাবেন। কিন্তু কোচ হিসেবে আপনাকে সব খেলোয়াড় এবং দলের কথা ভাবতে হয়। তো সবকিছু ঠিক আছে, আশা করি পরবর্তী ম্যাচে দল হিসেবে আমরা ঘুরে দাঁড়াব ইনশা আল্লাহ।

প্রথম টেস্ট হেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার শিকার হয়েছে পাকিস্তান দল। দলটির ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা পর্যন্ত শান মাসুদের দলের তোপ দেগেছেন। যেটা অস্বাভাবিক মনে হচ্ছে না সরফরাজের কাছে। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য নতুন কিছু নয়। নিশ্চিতভাবেই আমরা সবাই জানি যদি আমরা ভালো ক্রিকেট না খেলি তবে সমালোচনা হবেই। তাই আমরা সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য হলো পরবর্তী ম্যাচ খেলা এবং আশা করি আমার অধিনায়ক ও পুরো দল পরবর্তী ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলবে ইনশা আল্লাহ।’

প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান দলপতি মাসুদ। ম্যাচ হারের জন্য এই সিদ্ধান্তকে দায়ী করতে নারাজ সরফরাজ, ‘আমি মনে করি আমাদের সিদ্ধান্ত ভালো ছিল, আমরা ভালো টস জিতেছিলাম। তবে আমাদের আরও নিয়মনিষ্ঠ হতে হবে। টেস্ট ক্রিকেটে যে দল যত বেশি শৃঙ্খলা বজায় রাখবে তারাই ভালো করবে। আশা করি ধারাবাহিকতা বজায় রাখলে ফলাফল ভালো আসবে ইনশা আল্লাহ।’

বিসিবির এইচপিতে থাকছে না ক্রিকেটারদের বয়সের সীমা

কেন অবসর ভেঙে ফিরতে চান না মুশফিক

বাংলাদেশ ম্যাচের আগের দিন পাকিস্তানকে শাস্তি দিল আইসিসি

মুশফিকের চোখে এই বাংলাদেশ অনেক আলাদা

সেরা চারে উঠতে পারবে কি চেন্নাই

‘আইসিসি দেরি করলেও আইপিএলের উচিত ক্রিকেটের এই নিয়ম বদলে দেওয়া’

প্রীতি জিনতার সঙ্গে পন্টিংয়ের হয়েছে কী

ছিটকে পড়লেন সাদমান, কপাল খুলল জাকিরের

‘নাহিদ রানা বাংলাদেশের বড় প্লাস পয়েন্ট, নতুন সেনসেশন’

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার নায়ক রানাকে পুরস্কার দিল আইসিসি