হোম > খেলা > ক্রিকেট

জোড়া অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

টস হেরেছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

ফুটবল জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। ঠিক সেই সময় জিম্বাবুয়ে সফরে গেছে নাজমুল হোসেন শান্তরা। আফ্রিকান দেশটিতে বাংলাদেশের মাঠের লড়াই শুরু হয়েছে একমাত্র টেস্ট দিয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতেছেন স্বাগতিকদের অধিনায়ক রিচার্ড এনগারাভা। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। ফিল্ডিং করছে তাঁর দল।

বাংলাদেশ দলে অভিষেক হয়েছে তাওহীদ হৃদয় ও অমিত হাসানের। হৃদয় আগেই ওয়ানডে এ টি-টোয়েন্টি ক্যাপ পরলেও এই প্রথমবার বাংলাদেশের জার্সিতে খেলতে নামলেন অমিত। পাকিস্তান সিরিজে দলে ডাক পেলেও ডাগআউটে বসে সময় কেটেছে গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেট দারুণ পারফর্ম করা এই ব্যাটারের। এবার অপেক্ষা ফুরাল তাঁর।

আগের ৫ টেস্টের চারটিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষ নিজেদের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছে শান্তরা। জিম্বাবুয়ে সিরিজে যেটা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে সফরকারী দলকে।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),‌ মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, অমিত হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে: ইনোসেন্ট কাইয়া, ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, তাফাদজওয়া টিসিগা, ওয়েসলি মাদেভেরে, ব্র্যাড ইভানস, রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি।

নিউজিল্যান্ড টেস্টের মাঝেই অবসরের ঘোষণা স্টোকসের

তামিমকে আজীবন সম্মাননা দিল এমসিসি

জিম্বাবুয়েতে প্রথম দিনেই বিপাকে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের বিদায়

তামিমের রেকর্ড ভাঙার অপেক্ষা বাড়ল মুশফিকের, বিপদে বাংলাদেশ

জিম্বাবুয়ের ভুলের সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজকেই কেন এত গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তানের কী হবে

বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন