হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের আম্পায়ারের সঙ্গে ঝগড়ার শাস্তি পেলেন পাকিস্তানের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্কে জড়ানোর শাস্তি পেলেন হারিস রউফ। ছবি: এএফপি

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের কাছে ওয়াইডের আবেদন করেও তা আদায় করে নিতে পারেননি হারিস রউফ। এক পর্যায়ে সেখানে ইংল্যান্ডের ক্রিকেটার যোগ দিলে শুরু হয় তর্কযুদ্ধ। বাংলাদেশি আম্পায়ার কোনোমতে পরিস্থিতি সামাল দিলেন। কিন্তু শাস্তি থেকে বাঁচতে পারলেন না রউফ।

ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানার পাশাপাশি রউফকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার কথা গতকাল নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। গত ১৪ মাসের মধ্যেই পাকিস্তানি পেসার পঞ্চম ডিমেরিট পয়েন্ট পেলেন। ২০২৫ এশিয়া কাপে ভারতের বিপক্ষে একটি ম্যাচকে কেন্দ্র করে যে ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন, তাতে দুই ওয়ানডেতে নিষিদ্ধ হয়েছিলেন রউফ। যদি সে আগামী বছরের ১৩ই সেপ্টেম্বরের মধ্যে তিন ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে ২৪ মাসের মধ্যে ৮ ডিমেরিট পয়েন্ট হয়ে যাবে। পাকিস্তানি পেসার তখন চার ম্যাচ নিষিদ্ধ হবেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত ২৫ অক্টোবর মুখোমুখি হয়েছিল পাকিস্তান-ইংল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের সেই ম্যাচে ৪৬তম ওভারের শেষ বলে শাদাব খানের বিপক্ষে শর্ট বল করেন স্যাম কারান। আম্পায়ার সৈকত তখন শর্ট বল না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন রউফ। মিড-অনে দাঁড়িয়ে থাকা জ্যাকসের দিকে ব্যাট নাড়িয়ে ইশারা করছিলেন। সৈকত থামানোর চেষ্টা করলেও জ্যাকসের দিকে এগিয়ে যাচ্ছিলেন রউফ।

জ্যাকসের সঙ্গে রউফ তর্ক চালিয়ে যাচ্ছিলেন। জো রুটের মধ্যস্ততায় পরিস্থিতি শান্ত হয়েছিল। গতকাল আইসিসি জানায়, আচরণবিধির ২.২০ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন রউফ। এই অনুচ্ছেদ অনুযায়ী ‘খেলার চেতনার পরিপন্থী আচরণ প্রদর্শন’-এর বিষয়টি উল্লেখ করা হয়েছে। ম্যাচ কর্মকর্তাদের আনা অভিযোগ স্বীকার করে পাকিস্তানি পেসার শাস্তি মেনে নেন।

নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ইংল্যান্ডের খেলোয়াড়দেরও ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। ম্যাচ কর্মকর্তাদের হিসাব অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভার পিছিয়ে ছিল ইংলিশরা। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেন।

ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচে হেরে যাওয়ায় ইংল্যান্ডের পয়েন্ট এখনো শূন্য। আজ ইংলিশরা নামবে সান্ত্বনার জয় পেতে। বাংলাদেশ সময় বেলা ২টায় লাহোরে শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ। লঙ্কানদের কাছে এটা ফাইনালের আগে ড্রেস রিহার্সাল। কারণ, শনিবার লাহোরে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

হঠাৎ কেন মাঠের বাইরে লিটন

এখনো অনেক কিছু বাকি, নেপাল থেকে সাকিবরা

ওয়ারিকান পেরেছেন, তাইজুল-মিরাজরা পারবেন তো

সালাহ উদ্দীনকে নিয়ে আলিসের অ্যাকশন শোধরানোর লড়াই

৪০০ রানের আশা দিয়ে ৩০০-এর আগেই শেষ বাংলাদেশ

হৃদয়ের এ কেমন ব্যাটিং

দেড় বছর পর সাদমানের সেঞ্চুরি

সেঞ্চুরির অপেক্ষায় থাকা সাদমানই বড় আশা

প্রথম ইনিংসে ৪০০ রান করতে চায় বাংলাদেশ

সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় দিন পার বাংলাদেশের