হোম > খেলা > ক্রিকেট

হঠাৎ কেন মাঠের বাইরে লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাথায় কাতড়াচ্ছেন লিটন দাস। শেষ পর্যন্ত তাঁকে মাঠ ছেড়েই চলে যেতে হয়েছে। ছবি: এএফপি

লাঞ্চের আগেও ব্যাটিং করছিলেন লিটন দাস। দ্বিতীয় সেশনের পর তাঁর থাকার কথা ছিল উইকেটের পেছনে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শুরু করলে দেখা যায়, লিটন নন। উইকেটরক্ষকের গ্লাভস হাতে জাকের আলী অনিক।

কেন লিটনকে সরিয়ে জাকেরকে আনা হলো—বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরে ব্যাপারটা খোলাসা করেছে। বিসিবির বার্তায় জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়জেদুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় লিটন দাস ডান কনুইতে আঘাত পেয়েছে। সেই অংশ থেঁতলে গেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জাকের আলী অনিক বদলি উইকেটরক্ষকের কাজ করছে।’

কনুইয়ের চোট, পায়ের ক্র্যাম্প সামলে এক প্রান্তে একাই খেলে যান লিটন। ৬ নম্বরে নেমে ৮৮ বলে ৪ চারে ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি। কিন্তু সতীর্থদের কাছ থেকে তেমন সমর্থন না পাওয়ায় বাংলাদেশের ইনিংস তিন শও ছাড়ায়নি। ৫১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় ২৭২ রানে।

ইনিংস সর্বোচ্চ ১০৫ রান করেন সাদমান ইসলাম। ২৩৪ বলের ইনিংসে ১১ চার মারেন। ৯৭.৪ ওভারে ২৭২ রানে বাংলাদেশ গুটিয়ে যেতেই দ্বিতীয় দিনের লাঞ্চ ঘোষণা করা হয়। জোমেল ওয়ারিকান ২৩.৪ ওভারে ৫৩ রানে নিয়েছেন ৫ উইকেট। টেস্টে এই নিয়ে চারবার ইনিংসে পাঁচ উইকেট পেলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার। বাকি পাঁচ উইকেট পেসাররা ভাগাভাগি করে নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন বিশপ ও শামার জোসেফ। আরেক পেসার সিলস নিয়েছেন ১ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজ সাবলীল ব্যাটিং করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ১ উইকেটে ৫০ রান করেছে ক্যারিবীয়রা। ওপেনার জন ক্যাম্পবেল ২২ রানে অপরাজিত। আরেক ওপেনার ব্র্যান্ডন কিংকে (১৫) ফিরিয়েছেন হাসান মাহমুদ। তিন নম্বরে নামা তেজনারায়ণ চন্দরপাল ১৩ রানে ব্যাটিং করছেন।

ব্যাটিংয়ের পর এবার ফিল্ডিংয়েও বাজে বাংলাদেশ

এখনো অনেক কিছু বাকি, নেপাল থেকে সাকিবরা

ওয়ারিকান পেরেছেন, তাইজুল-মিরাজরা পারবেন তো

সালাহ উদ্দীনকে নিয়ে আলিসের অ্যাকশন শোধরানোর লড়াই

৪০০ রানের আশা দিয়ে ৩০০-এর আগেই শেষ বাংলাদেশ

বাংলাদেশের আম্পায়ারের সঙ্গে ঝগড়ার শাস্তি পেলেন পাকিস্তানের ক্রিকেটার

হৃদয়ের এ কেমন ব্যাটিং

দেড় বছর পর সাদমানের সেঞ্চুরি

সেঞ্চুরির অপেক্ষায় থাকা সাদমানই বড় আশা

প্রথম ইনিংসে ৪০০ রান করতে চায় বাংলাদেশ