হোম > খেলা > ক্রিকেট

বাবর একদিন কিংবদন্তি হবে, বললেন হরভজন 

বর্তমান সময়ে অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। তিন সংস্করণেই দিনকে দিন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন পাকিস্তান অধিনায়ক। ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন। পাকিস্তান অধিনায়কে মুগ্ধ হরভজন সিংও। সাবেক এই ভারতীয় স্পিনার মনে করেন, বাবর একদিন কিংবদন্তি হবে।  

সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজেও বিস্ফোরক ফর্মে ছিলেন বাবর। দুই টেস্টে দুই ফিফটি ও এক সেঞ্চুরি করেছিলেন। আর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে হয়েছিলেন সিরিজসেরা। সময়ের অন্য সেরাদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই বাবর। 

হরভজনের মূল্যায়ন,‘আমি মনে করি সে ‘ফ্যাব ফোরে’ থাকতে পারবে কি না, সেটা এখনই বলা একটু আগেভাগে হয়ে যায়। সত্যি বলতে আমি জানিও না এই ফ্যাব ফোর কারা। তবে অবশ্যই বাবরের কিছু বিশেষ গুণ আছে। আত্মবিশ্বাস ও কৌশলের সমন্বয়ে সে একজন পরিপূর্ণ ব্যাটার। যেভাবে  খেলে যাচ্ছে একদিন সে কিংবদন্তি ক্রিকেটার হবে।’

আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন বাবর। আর টেস্টে আছেন পাঁচ নম্বরে। কিন্তু হরভজন মনে করেন এখনই তাকে যেকোনো পর্যায়ে ফেলা ঠিক হবে না। তিনি বলেছেন,‘এখন সে শুধু খেলে যাক আর রান করার দিকে মনোযোগ দিক। একই সঙ্গে দলের হয়ে ম্যাচ জিতুক। মেধার দিক দিয়ে সে কারোর চেয়ে কম নয়।’

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলকে নিয়েও চিন্তায় বাংলাদেশ

অশ্রাব্য ভাষা ব্যবহারের শাস্তি পেলেন রানা

ইমনের পরিবর্তে লঙ্কান ক্রিকেটারকে নিল পিএসএলের এই দল

ডাগআউটে মোবাইল চালিয়ে মোদির সন্দেহের তালিকায় রাজস্থানের ম্যানেজার

পেশোয়ারের অনুরোধ রাখল বিসিবি

পাকিস্তান থেকে কী নিয়ে দেশে ফিরেছেন মোস্তাফিজ-রিশাদরা

বুলবুলদের বিরোধিতাকারী ক্লাবগুলোর চাওয়া পূরণ করলেন তামিম

তিন ম্যাচ খেলেই পিএসএল শেষ ইমনের

পাকিস্তান-নিউজিল্যান্ডের ক্রিকেটারদের ভুল বোঝাবুঝি দূর করলেন বাংলাদেশের আম্পায়ার

মাহমুদউল্লাহদের কথা শুনতে তামিম যখন সাংবাদিকদের কাতারে