হোম > খেলা > ক্রিকেট

কেন বিপিএল ছেড়ে চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার

বিপিএলে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হবে—এমনটা হয়তো কখনো কল্পনাও করেননি মোহাম্মদ হারিস। কিন্তু বাস্তবে পাকিস্তানের ব্যাটারের সঙ্গে এমনটি ঘটেছে। বিপিএলের দশম সংস্করণ খেলতে বাংলাদেশে এসেও আজ রাতে পাকিস্তানে ফিরতে হচ্ছে তাঁকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় দেশে ফিরতে হচ্ছে হারিসকে। অথচ, অনাপত্তিপত্র পাবেন, এমনটা মনে করেই টুর্নামেন্ট শুরুর আগেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিয়েছিলেন তিনি। যদিও প্রথম দুই ম্যাচে তাঁকে একাদশে রাখেনি চট্টগ্রাম। সর্বশেষ সংস্করণে সিলেট সিক্সার্সের হয়ে খেলা পাকিস্তান ওপেনারকে না নামানোর কারণটা তাই স্পষ্ট। পিসিবির সবুজ সংকেত না পাওয়াই মূল কারণ। 

আজ এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, পিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় বিপিএল না খেলেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়তে হচ্ছে হারিসকে। পিসিবির শর্ত অনুযায়ী, ইতিমধ্যে বছরে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ায় তাঁর বিপিএলে খেলা হচ্ছে না। 

তাই মন খারাপ করে পাকিস্তানে ফিরতে হচ্ছে হারিসকে। মুখে কিছু না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে মুখে জিপার লাগানো ইমোজি দিয়ে হতাশার বিষয়টি বুঝিয়ে দিয়েছেন ২২ বছর বয়সী উদীয়মান ব্যাটার। একই কারণে ফখর জামান ও ইফতিখার আহমেদের আসা হচ্ছে না বাংলাদেশে।

ম্যাচ না খেলেই হারিস ফিরলেও বিপিএলে পাকিস্তান ক্রিকেটারদের তারার মেলাই বসবে। ইতিমধ্যে শোয়েব মালিক, ফাহিম আশরাফ, মোহাম্মদ ইমরান ও সালমান ইরশাদরা খেলেছেন নিজ নিজ দলের হয়ে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ায় শিগগিরই বিপিএলে যুক্ত হচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও সাইম আইয়ুবরা। অন্যদিকে বিপিএল মাতাতে ফরচুন বরিশালের হয়ে খেলতে আসছেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অপরাজিত ২১০ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতানো কাইল মায়ার্স।

কী কারণে নিউজিল্যান্ডের অবসর নেওয়া ক্রিকেটারকে নিষিদ্ধ করল ইংল্যান্ড

ভালো করলেই বাইক পাবেন লিটন-তামিমরা

হঠাৎ কেন টি-টোয়েন্টি দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড

১১ বছর পার করে মোস্তাফিজ বললেন, আলহামদুলিল্লাহ

নাহিদ রানার হাতে ব্যান্ডেজ কেন

নিষিদ্ধ হয়ে ক্রিকেটই ছেড়ে দিলেন ইংল্যান্ডের ক্রিকেটার

বেফাঁস মন্তব্য করে আইসিসির শাস্তি পেলেন আমিরাত অধিনায়ক

মধ্যাঞ্চলকে ইনিংস হারের লজ্জা দিলেন মুশফিক-অমিতরা

যেখানে সাকিব-তামিমদের পেছনে ফেলে সবার ওপরে হৃদয়

বাংলাদেশের কাছে হেরে শিক্ষা হয়েছে নিউজিল্যান্ডের