হোম > খেলা > ক্রিকেট

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ

ক্রীড়া ডেস্ক    

হারের পর রেফারির দিকে আঙুল তুলেছেন ফ্লিক। ছবি: সংগৃহীত

বাজে সময় পার করছে বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর এবার লা লিগায় জিরোনার কাছে হেরেছে কাতালানরা; ২-১ গোলে। টানা হারে বেশ হতাশ দলটির কোচ হান্সি ফ্লিক। সবশেষ হারের পর রেফারিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

হারলেও জিরোনার মাঠ প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সা। ৫৯ মিনিটে পাও কুবারসির কল্যাণে লিড নেয় সফরকারীরা। তিন মিনিটের মাথায় তাদের ম্যাচে ফেরান থমাস লেমার। নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে ফ্রান বেলত্রাণ জালের দেখা পেলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকেরা। তাদের এই জয়ে অবদান আছে ইয়ামালের। প্রথমার্ধে পেনাল্টি মিস করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ইমায়ালের এই ভুলই আফসোস হয়ে থাকল বার্সার জন্য। অন্যদিকে টেবিলের সিংহাসন ধরে রাখল রিয়াল।

২৪ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৬০ পয়েন্ট। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বার্সা। তিনে থাকা ভিয়ারিয়ালের নামের পাশে শোভা পাচ্ছে ৪৫ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আতলেতিকো মাদ্রিদ।

বার্সার এই হারের পর রেফারিকে নিয়ে সমালোচনা হচ্ছে। ফ্লিকের দাবি, ব্যবধান গড়ে দেওয়া গোল করার আগে বল তৈরির মুহূর্তে জুল কুন্দেকে ফাউল করেছিলেন ক্লদিও এচেভেরি। তবে রেফারির ভুল না ধরে নিজেদেরই দায় দিচ্ছেন তিনি। শেষ গোলটি বাতিল করা উচিত ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘আমি এ নিয়ে কথা বলতে চাই না। দ্বিতীয় গোলের আগের পরিস্থিতি সবাই দেখেছে, কিন্তু জিরোনা জয়ের যোগ্য ছিল। রক্ষণে আমরা খুবই খারাপ ছিলাম। আমাদের মিডফিল্ড সঠিক জায়গায় ছিল না। (এচেভেরির ফাউল) অবশ্যই স্পষ্ট ছিল। কিন্তু বিষয়টা এমনই; আমরা যদি ভালো খেলতাম, তাহলে হয়তো আমি এ নিয়ে বেশি কথা বলতাম। কিন্তু আমরা ভালো খেলিনি।’

ম্যাচ অফিসিয়ালদের নিয়ে ফ্লিক আরও বলেন, ‘কোনো অভিযোগ নেই, কোনো অজুহাত নেই। তারা তাদের কাজ করে। কখনো কখনো সেটা ভালো কাজ হয় না, কিন্তু তারা আমাদের মতোই একই স্তরে ছিল—মানে আজ আমাদের খেলাটাও ভালো স্তরের ছিল না। এটা অজুহাতের মতো শোনায়—শুধু অভিযোগ করা। আমি সেটা চাই না। আমাদের আরও ভালো খেলতে হবে। আমাদের আবার সেই স্তরে ফিরতে হবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে কানাডার ব্যাটারের জোড়া কীর্তি

মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর ‘কুফা’ লেগেছে কলকাতার

আমাদের ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে, বলছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

বিসিবির দিকে সবার কৌতূহলী নজর

অস্ট্রেলিয়া কি বিশ্বকাপ থেকে বাদ পড়বে

নিশাঙ্কার সেঞ্চুরিতে সুপার এইটে শ্রীলঙ্কা

বাবর-আফ্রিদিকে ছাড়াই খেলবে পাকিস্তান!

প্রধান নির্বাচক পদে লিপু কি আর থাকছেন

ভারতের চতুর্থ সারির দলের কাছে হারবে পাকিস্তান, মনে করেন সাবেক ভারতীয় ওপেনার

পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি