হোম > খেলা > ক্রিকেট

আমিরকে এবার ধুয়ে দিলেন অশ্বিন

ক্রীড়া ডেস্ক    

আমিরকে জবাব দিয়েছেন ভারতের সাবেক স্পিনার। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর অভিষেক শর্মাকে ‘স্লগার’ আখ্যা দিয়েছিলেন মোহাম্মদ আমির। তবে সেটা মানতে নারাজ ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই ইস্যুতে পাকিস্তানের সাবেক পেসারের কঠোর সমালোচনা করেছেন তিনি।

গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন অভিষেক। তারকা ওপেনারের হ্যাটট্রিক ডাকের পর আমির মন্তব্য করেছিলেন–অভিষেকের ব্যাটিংয়ে রক্ষণাত্মক দিক নেই এবং তিনি কেবলই একজন স্লগার। আমিরের এই মন্তব্যের পর নিজের চেনা ছন্দে ফিরতেও বেশি সময় নেননি অভিষেক। সুপার এইটের ম্যাচে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ফর্মে ফিরেছেন তিনি। অশ্বিনের মতে, অভিষেকের ব্যাট সুইং তার মেন্টর যুবরাজ সিংয়ের চেয়েও উন্নত।

নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কী বাত’-এ অশ্বিন বলেন, ‘মোহাম্মদ আমিরের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেখানে তিনি অভিষেক শর্মাকে স্লগার বলেছেন। আমি পরিষ্কার করে বলতে চাই—আপনি তার খেলায় যাই বলুন না কেন, তাকে স্লগার বলা যায় না। বর্তমানে ক্রিকেটে তার ব্যাট সুইং সবচেয়ে ঈর্ষণীয়গুলোর একটি। আমরা সবাই জানি যুবরাজ সিং তার মেন্টর।’

অশ্বিন আরও যোগ করেন, ‘আমার মতে, তার ব্যাট সুইং যুবরাজের থেকেও ভালো হতে পারে। এর চেয়ে ভালো ব্যাট সুইং আর হয় না। অভিষেক যখনই বল মারে, সেটা অনেক দূরে গিয়ে পড়ে। মানুষ ভুল করে তাকে স্লগার ভাবতে পারে। তবে অভিষেকের একমাত্র সমস্যা হলো—সে প্রতিটি বলেই আগ্রাসী মানসিকতা দেখাতে চায়।’

কিংবদন্তি ব্যাটার সুনিল গাভাস্কারও অভিষেকের ইনিংসের প্রশংসা করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ভারতীয় ওপেনারের রক্ষণাত্মক শট দেখে বিস্মিত হয়েছেন তিনি। জিওস্টারকে গাভাস্কার বলেন, ‘আমরা জানি ব্যাটসম্যান হিসেবে অভিষেক শর্মা কতটা ভালো। জিম্বাবুয়ের বিপক্ষে ৫৫ রানের ইনিংস দিয়ে সে তার সমালোচকদের চুপ করিয়ে দিয়েছে। সে ইনিংস শুরু করার আগে বাড়তি সময় নিয়েছে। তার ব্যাটিংয়ে একটা পদ্ধতি ছিল। অফ স্পিনারকে সে সম্মান দিয়েছে এবং শান্ত ও সংযতভাবে খেলেছে।’

ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার আরও বলেন, ‘এই ম্যাচে সে (অভিষেক) সত্যিই রক্ষণাত্মক শট খেলেছে; সে বল ঠেকিয়েছে। এটা দেখে আমি অবাক হয়েছি, কারণ সাধারণত আমরা অভিষেককে এমনভাবে খেলতে দেখি না।’

‘ভারত বিশ্বকাপ না জিতলে গম্ভীরের চাকরি শেষ’

বিশ্বকাপ থেকে বাদ পড়ে ক্ষমা চাইলেন লঙ্কান অধিনায়ক

ভারত ম্যাচে রাজার বিরল রেকর্ড, কোহলিকে ছাড়িয়ে বহু দূর জিম্বাবুয়ের এই ক্রিকেটার

আফগানিস্তানে গিয়েও কাজ করতে আপত্তি নেই আফগান কোচের

কোহলির এই বিশ্ব রেকর্ড এখন হুমকির মুখে

বিশ্বকাপের মাঝে বাবা হারালেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে ভারত কেন এত চিন্তায় ছিল

ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান

মুজারাবানিদের পিটিয়ে ঝাল মেটালেন সূর্যরা

মার্করাম-ঝড়ে আবারও দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার