হোম > খেলা > ক্রিকেট

ভোটার হলেন সাকিব, ভোট কি দিতে পারবেন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোহামেডানের ভোটার হয়েছেন সাকিব আল হাসান। ছবি: ফাইল ছবি

দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নেই সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ভারত, পাকিস্তান, কানাডা, আরব আমিরাত বিভিন্ন দেশে খেললেও বাংলাদেশে তিনি আসতে পারছেন না। দেশে না থাকলেও মোহামেডানের ভোটার হয়ে গেছেন। তবে ভোটার তালিকায় নাম থাকলেও ভোট দিতে পারবেন কি না, সেই নিশ্চয়তা নেই।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন কমিশন আজ ৩৭১ ভোটারের তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে দাতা সদস্য তিনজন ও স্থায়ী সদস্য ৩৬৩ জন। সাকিবের ভোটার আইডি নাম্বার ৩১০। তবে সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সাকিবকে ভোট দিতে হলে দেশে এসেই ভোট দিতে হবে। ৩৭১ ভোটারের তালিকায় আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি ফারুক আহমেদ ও বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নুও।

বাংলাদেশ দলে সাকিবের ফেরা নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরে। যদিও পুরো বিষয়টি নির্ভর করছে আইনি জটিলতা ও সরকারের সিদ্ধান্তের ওপর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তাঁর নামে যে মামলাগুলো রয়েছে, সেগুলো রাষ্ট্র দেখবে। বিসিবি সহসভাপতি ফারুক আহমেদও ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তান সিরিজ দিয়ে ফিরতে পারবেন সাকিব। ১১, ১৩ ও ১৫ মার্চ হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০২৪ সালের অক্টোবরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্টের পর বাংলাদেশের হয়ে আর খেলতে পারেননি সাকিব।

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ কারা

না ফেরার দেশে গ্যারি সোবার্স

আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি