হোম > খেলা > ক্রিকেট

নিষিদ্ধ পদার্থ সেবনের শাস্তি পেলেন আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার রেবেকা স্টোকেল। ছবি: ক্রিকইনফো

নিষিদ্ধ পদার্থ সেবনের দায় স্বীকার করলেন আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার রেবেকা স্টোকেল। আইসিসির অ্যান্টি-ডোপিং কোড ভঙ্গের এই ঘটনা সামনে আসে যখন চলতি বছরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর দেওয়া নমুনায় একটি ‘নির্দিষ্ট নিষিদ্ধ পদার্থের’ উপস্থিতি পাওয়া যায়। গত মাস থেকে তাঁর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

আইসিসি গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগের ব্যাপারে স্টোকেলকে জানানো হলে তিনি নিয়ম ভঙ্গের অপরাধ স্বীকার করেছেন। শাস্তিমূলক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞা গ্রহণ করেছেন আইরিশ নারী ক্রিকেটার। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আরও বলেছে, ‘প্রেসক্রিপশনের মাধ্যমে পাওয়া ওষুধ ব্যবহারের কারণে এই নিয়ম ভঙ্গের ঘটনা ঘটেছে। ২০২৬ সালের ২৩ অক্টোবর থেকে তাঁর স্বেচ্ছামূলক নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।’

এ বছরের ২৩ জুন টুর্নামেন্টের অংশ হিসেবে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। ব্রিস্টলে সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলেছিলেন স্টোকেল। ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, ঘটনাটি ছিল ওষুধ ব্যবহারের তথ্য জানানোর নিয়ম পালনে অনিচ্ছাকৃত ভুল। সংশ্লিষ্ট পদার্থটি পারফরম্যান্স বৃদ্ধিতে সহায়ক নয় বলেও জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেটের অভিভাবক সংস্থা।

অপরাধের দায়ও স্বীকার করেছেন স্টোকেল। আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার বলেন,‘নিজের ভুল সম্পূর্ণভাবে মেনে নিচ্ছি। চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে স্বেচ্ছায় নিষেধাজ্ঞা নিচ্ছি। বিষয়টি কোনোভাবেই পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত ছিল না। তবে আমি বুঝতে পারছি, অ্যান্টি-ডোপিং নীতিমালা অনুসরণ করার দায়িত্ব আমারই। আশা করি, যত দ্রুত সম্ভব আবার আয়ারল্যান্ডের হয়ে খেলতে পারব।’

বিশ্বকাপে পাঁচটি ম্যাচই খেলেছিলেন স্টোকেল। পাঁচ ইনিংসে ১০ গড়ে তাঁর সংগ্রহ ছিল মাত্র ৪০ রান। সর্বোচ্চ ইনিংস ছিল ১৬ রানের। ৫ ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে একমাত্র জয়টি পেয়েছিল আয়ারল্যান্ড। সবশেষ গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন স্টোকেল। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর সবশেষ কোনো ম্যাচ।

ভারত সিরিজের মাঝপথে আরও এক দফা ধাক্কা খেল নিউজিল্যান্ড

দিল্লির দূষণে ভারতের ম্যাচ নিয়ে শঙ্কা

আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির

বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন

স্পিন উইকেটে খেলে যেভাবে নিজেদের ফাঁদে পড়ে বাংলাদেশ

স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন

বাংলাদেশের ম্যাচের পর দিল্লিতে কেন খেলা হচ্ছে না

‘প্রিয়’ খুলনার বিপক্ষে এবারও আল-আমিনের সেঞ্চুরি, আসাদুজ্জামানের পাঁচ