হোম > খেলা > ফুটবল

আলপির হ্যাটট্রিকে অপরাজিত বাংলাদেশ, ফাইনালে প্রতিপক্ষ ভারত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গোলের পর বাংলাদেশি ফুটবলারদের উচ্ছ্বাস।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দাপট ধরে রেখে আগেই ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। এবার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে আজ নেপালকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। হ্যাটট্রিক করেন আলপি আক্তার। শনিবার তাই অপরাজিত থেকেই ফাইনালে ভারতের মুখোমুখি হবে পিটার বাটলারের দল।

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নেপালি রক্ষণভাগের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশ। সাফল্য আসে মাত্র তৃতীয় মিনিটে মিনিটেই। মিডফিল্ডার মামনি চাকমার নেওয়া মাপা কর্নারে দূরের পোস্টে থাকা প্রতিমা মুন্দা নিখুঁত হেডে বল জালে জড়ান। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ আক্রমণের ধার আরও বাড়ায়। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ভাসানো ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও বলের দখল এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে বাটলারের দল। ৬১ মিনিটে শান্তি মার্ডির চিপ শট নেপালি ডিফেন্ডার গোললাইন থেকে ফিরিয়ে না দিলে ব্যবধান তখনই বাড়তে পারত। তবে এর কিছুক্ষণ পরই শুরু হয় ‘আলপি ম্যাজিক’। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো থ্রু পাস ধরে অফসাইড ফাঁদ ভেঙে দারুণ ক্ষিপ্রতায় গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৮২ মিনিটে নেপালি ডিফেন্ডারের একটি ভুল পাসের সুযোগ নিয়ে বক্সে ঢুকে বল জালে জড়ান আলপি, পূরণ করেন হ্যাটট্রিক। টুর্নামেন্টে যা তাঁর দ্বিতীয়।

এই জয়ের ফলে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। দিনের অপর ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে ভারত। রাউন্ড রবিন লিগে বাংলাদেশের কাছে ২-০ গোলে হেরেছে তারা।

চলে গেলেন ক্রীড়া সংগঠক এম এ লতিফ

জাহানারার সঙ্গে মঞ্জুর অশোভন আচরণের প্রমাণ পেয়েছে বিসিবি

ভারত+পাকিস্তান=আমেরিকান ক্রিকেট

যা হওয়ার তা হয়ে গেছে, মোস্তাফিজ ইস্যুতে সালাহ উদ্দীন

পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের

বাংলাদেশ বিশ্বকাপ মিস করায় হাহুতাশ করে মরে যাওয়ার মতো মানুষ আমি না

আইসিসিকে ভারত কী ‘চিঠি’ দিয়েছে, দেখতে চাইছেন পাকিস্তানি ক্রিকেটার

পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের প্রশ্নে ভারতের কোচের মুখে তালা

সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালকের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ উদ্বিগ্ন কোয়াব

আরও এক ফাইনালের দরজায় কড়া নাড়ছে বার্সেলোনা