হোম > খেলা > ক্রিকেট

এমন খবর আমরা কখনোই শুনিনি, দাবি ভারতীয় বোর্ডের

ক্রীড়া ডেস্ক    

নির্বাচক নিয়ে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলছে বিসিসিআই। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক হিসেবে অজিত আগারকার মেয়াদ বাড়াতে বোর্ডের দ্বারস্থ হয়েছেন—এমন খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তবে বিসিসিআই এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিল। কত দিন থাকবেন এই পদে, সেটা ভেবে দেখা হবে বলে জানিয়েছে বোর্ড।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বিসিসিআইয়ের এক কর্মকর্তা বোর্ডের নির্বাচক প্যানেল নিয়ে ইঙ্গিতপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘অজিতের চুক্তি এ বছরের সেপ্টেম্বরে শেষ হচ্ছে। তিনি এরপর আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকবেন কি না, সে বিষয়ে বিসিসিআই সেক্রেটারি ও অজিতকে সিদ্ধান্ত নিতে হবে। সংবিধান অনুযায়ী একজন সিনিয়র নির্বাচক চার বছর পর্যন্ত থাকতে পারেন। তার চুক্তি নবায়নের জন্য আবেদনের প্রয়োজন নেই।’

২০২৩ সালে আগারকার বিসিসিআইয়ের নির্বাচক কমিটিতে এসেছেন। তাঁর নির্বাচক প্যানেলে আছেন শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাত্রা ও প্রজ্ঞা ওঝা। আগারকার মুম্বাই ও শিবসুন্দর দাস কলকাতার বাসিন্দা। আরপি সিং ও রাত্রা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে থাকেন। ওঝা বেঙ্গালুরু ও হায়দরাবাদে হতে যাওয়া আইপিএলের কিছু ম্যাচ দেখবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। ধারণা করা হচ্ছে। পিটিআইকে বিসিসিআইয়ের সূত্র বলেন, ‘বিসিসিআই চায় প্রত্যেক নির্বাচক অন্তত সপ্তাহে একটি করে ম্যাচ সরাসরি মাঠে গিয়ে দেখুন। তাতে করে প্রত্যেক সপ্তাহে পাঁচটি করে ম্যাচ কাভার করা যায়। অন্যথায়, তারা অবশ্যই টিভিতে ম্যাচগুলো দেখতে পারবেন।’

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত সর্বোচ্চ তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। আইসিসির পরবর্তী সাদা বলের ইভেন্ট দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ। ভারত অবশ্য এরই মধ্যে ওয়ানডে বিশ্বকাপ নিয়ে জল্পনা-কল্পনা শুরু করে দিয়েছে। শুবমান গিলকে ওয়ানডে অধিনায়ক করেছে ভারত।সম্ভাব্য ২০ ক্রিকেটার এরই মধ্যে ভারত বাছাই করে রেখেছে বিসিসিআই।

২৮ মার্চ থেকে শুরু হবে ২০২৬ আইপিএল। ১০ দলের আইপিএল শেষ হবে ৩১ মে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও আইপিএলে খেলছেন। রোহিত-কোহলি অবশ্য কি

মোস্তাফিজকে বাদ দেওয়ার পর ‘শনির দশা’ কাটছেই না কলকাতার

র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল, আইপিএলের স্থান কোথায়

ভারতীয় বোর্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে অবসরে চ্যাম্পিয়নশিপজয়ী ক্রিকেটার

ঈদের শুভেচ্ছা জানালেন নবী-খাজারা

আইপিএলের আগেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে দুশ্চিন্তা

ছবি ডিলিট করেও শাস্তি থেকে রেহাই পাননি ইরানের তারকা ফুটবলার

‘আফ্রিদির দলে থাকারই যোগ্যতা নেই’

বড় জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

জেনে নিন পিএসএলে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচের সূচি

ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে এবার ফিফার ইঙ্গিতপূর্ণ বক্তব্য