হোম > খেলা > ক্রিকেট

৫ বলে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটারের ইতিহাস

ক্রীড়া ডেস্ক    

নিউজিল্যান্ডের প্রথম পেসার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়েছেন ব্রেট র‍্যান্ডেল। ছবি: ক্রিকইনফো

ব্রেট র‍্যান্ডেল নামটা খুব একটা পরিচিত হওয়ার কথাও নয়। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ক্রিকেট ও টি-টোয়েন্টি—সব সংস্করণে ৩০টির বেশি ম্যাচ খেলা এই ক্রিকেটারের এখনো নিউজিল্যান্ডের জার্সি পরার সুযোগ হয়নি। সেই র‍্যান্ডেল আজ নাম লেখালেন ইতিহাসের পাতায়। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫৪ বছরের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিলেন এই কিউই পেসার।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে সেন্ট্রাল ডিসট্রিক্টসনর্দার্ন ডিসট্রিক্টস ম্যাচে ৫ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন র‍্যান্ডেল। তিনি খেলছেন সেন্ট্রাল ডিসট্রিক্টসের হয়ে। আজ ম্যাচের দ্বিতীয় দিনে এই কীর্তি গড়েন র‍্যান্ডেল। নর্দার্ন ডিসট্রিক্টসের ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ওপেনার হেনরি কুপারকে বোল্ড করে র‍্যান্ডেলের শুরু। এরপর চতুর্থ ওভারের প্রথম বলে তিনি বোল্ড করেন জিত রাভালকে। সেই ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে জো কার্টার, রবি ও’ডোনেল ও ক্রিস্টিয়ান ক্লার্ককে ফেরান র‍্যান্ডেল। যাঁদের মধ্যে জো কার্টার ও রবি ও’ডোনেল ক্যাচের শিকার হয়েছেন। আর ক্লার্ককে বোল্ড করেন র‍্যান্ডেল।

৫ বলে ৫ উইকেট নেওয়া র‍্যান্ডেল ১১ ওভারে ২৫ রানে নিয়েছেন ৭ উইকেট। তাঁর আগুনে বোলিংয়ে নর্দার্ন ডিসট্রিক্টস নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৮২ রানে। ফলোঅনে পড়ে নর্দার্ন ডিসট্রিক্টস দ্বিতীয় ইনিংসে করেছে ৫০ ওভারে ৫ উইকেটে করেছে ১৬২ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৩ রানে গুটিয়ে গেছে সেন্ট্রাল ডিসট্রিক্টস।

র‍্যান্ডেলের আগে পেশাদার ক্রিকেটে ৫ বলে ৫ উইকেট নেওয়ার ঘটনা আগেও রয়েছে। গত বছর আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে নিয়েছিলেন ৫ বলে ৫ উইকেট। একটি অনূর্ধ্ব-১৯ ঘরোয়া টি-টোয়েন্টিতে ৫ বলে ৫ উইকেট পেয়েছিলেন জিম্বাবুয়ের কেলিস এনধলোভু।

বিসিবিকে নিয়ে ক্রীড়া পরিষদে অভিযোগ জানালেন তামিম

বিলবাওয়ের বিপক্ষে ঘাম ঝরানো জয়ের পর কী বললেন বার্সা কোচ

মোস্তাফিজের সঙ্গে তুলনা শুনে আফঈদা যা বলছেন

‘বাংলাদেশ নারী ক্রিকেট দল গত কয়েক বছরে যা খেলেছে, তা গর্ব করার মতো’

মোদি স্টেডিয়ামে এবারও কি ভারতের স্বপ্নভঙ্গ নাকি শিরোপা জয়

‘বাংলাদেশের আগামীকালের ম্যাচটি ইঁদুর-বিড়াল খেলার মতো হবে’

পাকিস্তানের ক্রিকেটাররা এখন বাংলাদেশে

ভারত-নিউজিল্যান্ড ফাইনালে কে কার পক্ষে বাজি ধরছেন

ভারতে দুটি দল আটকে থাকায় আইসিসিকে কাঠগড়ায় তুললেন ভন

৯০০ গোল কবে হবে মেসির