হোম > রাজনীতি

‘ছাত্রলীগের মদদে ছাত্রদের ওপর পুলিশি নির্যাতনের কলঙ্কজনক সংস্কৃতির শিকার খোদ ছাত্রলীগ’

ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনীমকে শাহবাগ থানায় নিয়ে বেধড়ক মারধর করেন ঢাকা মেট্রোপলিটন রমনা জোনের এডিসি হারুন অর রশিদ। এ ঘটনাকে ছাত্রলীগের মদদে ছাত্রদের ওপর পুলিশি নির্যাতনের কলঙ্কজনক সংস্কৃতির শিকার খোদ ছাত্রলীগ—বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। 

আজ রোববার সন্ধ্যায় সংগঠনটির ঢাবি শাখার দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানে হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ কর হয়, বিগত ১৫ বছর ধরে পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ সারা দেশের ক্যাম্পাসগুলোতে ত্রাসের রাজত্ব করেছে। ছাত্রদলসহ সব বিরোধী ছাত্রসংগঠন এবং সাধারণ ছাত্রদের নির্মম নির্যাতন করেছে। নির্যাতিত, মুমূর্ষু ছাত্রদের পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তাদের গায়েবি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে এনে আবার নির্যাতন করেছে। বিরোধী ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের ওপরে অমানবিক পুলিশি নির্যাতনের ঘটনাগুলোতে বুনো উল্লাস করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুলিশ বাহিনী যখন ভোট ডাকাতির দায়িত্ব নিয়েছে, তখন রাজনীতি ছেড়ে ছাত্রলীগের নেতারা টেন্ডার বাণিজ্য, প্রশ্নফাঁস ও চাঁদাবাজিতে ব্যস্ত হয়েছে। আর তাদের দুজন কেন্দ্রীয় নেতা পাশবিক নির্যাতনের শিকার হওয়ার পরেও ছাত্রলীগের কেউ কোনো প্রতিবাদ জানতে সক্ষম হয়নি। এতেই বোঝা যায় ছাত্রলীগ এখন নীতি-আদর্শহীন একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন নিম্ন পদস্থ পুলিশ কর্মকর্তার ভয়ে সারা বাংলাদেশের ছাত্রলীগ তটস্থ। পুলিশ কর্মকর্তা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ করার পরেও ছাত্রলীগের পক্ষ থেকে আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার ন্যূনতম সাহস ছাত্রলীগের নেতারা দেখাতে পারেনি। তারাও জানে যে পুলিশের সঙ্গে মিলেমিশে পুলিশি রাষ্ট্রে তারা যে মাৎস্যন্যায় প্রতিষ্ঠা করেছে তাতে তাদেরও বিচার পাওয়ার কোনো সুযোগ অবশিষ্ট নাই। 

অতীতে পুলিশ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদের কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে। ছাত্রলীগের হামলার ভয়ে সাধারণ শিক্ষার্থীরা এখন ছাত্রলীগের কোনো নেতাকে নির্যাতনের প্রতিবাদ জানাতে ভয় পাচ্ছে। পুলিশের অনুগ্রহ ভিক্ষা করে ছাত্রলীগের শীর্ষ নেতাদের রাজনীতিতে টিকে থাকার অভিলাষের কারণে এখন পথে-ঘাটে ছাত্রনেতাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত হচ্ছে। নিজেদের কেন্দ্রীয় নেতাদের নির্যাতনকারী এক অফিসারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে ছাত্ররাজনীতির ইতিহাসে ছাত্রলীগ কলঙ্ক লেপন করেছে—বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। 

ছাত্রলীগের মতো একটি পুরোনো ছাত্রসংগঠনের এহেন অমর্যাদাকর অবস্থানের কারণে নিন্দা ও হতাশা প্রকাশ করেছেন ঢাবি শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। নেতৃদ্বয় একই সঙ্গে দুজন ছাত্রলীগ নেতাকে নির্যাতনসহ অতীতের সব পুলিশি নির্যাতনের দায়ে এডিসি হারুনকে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে ঢাবি ছাত্রদল। 

উল্লেখ্য, ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনার জের ধরে এডিসি হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে পুলিশ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়েছে।

পুনর্গঠন হচ্ছে এনসিপির যুবশক্তি: সদস্যসচিবের পদত্যাগ, যোগ দিচ্ছেন বৈছাআর সাবেক নেতারা

জনগণের কাছে যেতে সংসদে গাড়ি চাইলেন হাসনাত

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নুসরাত

সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র জমা দিলেন ৫৩ প্রার্থী

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

চা-শিল্প এখন সিসিইউতে, আগামী বছর আইসিইউতে চলে যেতে পারে: এমপি নাসির উদ্দিন

সব তেল সংসদে, বাইরে নেই: বিরোধীদলীয় নেতা