হোম > রাজনীতি

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার বেলা ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।

এরপর তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন। সেখান থেকে তাঁর জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাওয়ার কথা ছিল।

তবে আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না। কারণে সেখানে বর্তমানে আহত কোনো জুলাই যোদ্ধা চিকিৎসাধীন নেই।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে বলা হয়েছে, ‘পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানের আহত না থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উক্ত কর্মসূচি বাতিল করা হয়েছে।’

আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

শেখ হাসিনার পক্ষে ফলকার তুর্ককে তাঁর আইনি পরামর্শক প্রতিষ্ঠানের চিঠি

টাকা নেওয়ার অভিযোগের যে জবাব দিলেন আসিফ-হাসনাত

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়ে বেশি: ডা. তাহের

বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি

চট্টগ্রামে ফ্রি বাস সার্ভিস চালু এনসিপির

নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন, তাঁকে ভ্যাকসিন দিতে হবে: রাশেদ খান

বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির মত নেওয়া হয়নি, ‘কিচেন কেবিনেটে’ও ছিলেন না—দাবি আসিফ মাহমুদের

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা

ঈদ ঘিরে মাঠে বিএনপি