হোম > রাজনীতি

খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন: ডা. জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ১২টায় বাসায় পৌঁছান তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। 

খালেদা জিয়াকে বাসায় আনার পর শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে পরীক্ষা-নিরীক্ষা চলে। পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড কিছু ওষুধ দেয়। এরপর সুস্থতা বোধ করলে বোর্ডের পরামর্শে তাঁকে বাসায় আনা হয়। 

বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে জাহিদ হোসেন বলেন, হাসপাতাল থেকে বাসায় আসা পর্যন্ত আমরা এখন পর্যন্ত যা দেখেছি, উনি অনেকটা সুস্থতা বোধ করছেন। 

জাহিদ হোসেন বলেন, ‘বিদেশি চিকিৎসকদের অস্ত্রোপ্রচারের পর উনি (খালেদা জিয়া) কিছুটা সুস্থ আছেন। তবে এতে করে তাঁর ক্রনিক লিভার ডিজিজ এবং পোর্টাল হাইপারটেনশন যে ভালো হয়ে গেছে তা কিন্তু নয়। সে জন্য এখনো আমরা বলি এবং মেডিকেল বোর্ড মনে করে খালেদা জিয়াকে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসাকেন্দ্রে নিতে হবে। তাহলেই কেবল লিভার ট্রান্সপ্লান্টেশন ও পোর্টাল হাইপারটেনশনের মতো জটিলতাগুলো নিরসন করা সম্ভব হবে। তখনই উনি সত্যিকার অর্থে সুস্থ হবেন। এটা যত দ্রুত করা যায়, ততই ওনার জন্য মঙ্গল।’ 

এ জন্য বরাবরের মতো আবারও দলের এবং পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আহ্বান জানান জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার জটিলতাগুলো নিরাময়যোগ্য। যথাযথ চিকিৎসার সুযোগ দিলে উনি সুস্থ হবেন। 

তবে অনেক জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে খালেদা জিয়া আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন জাহিদ হোসেন।

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির

১৮ আইন কর্মকর্তার পদত্যাগকে স্টান্টবাজি বলছে বিএনপি

বিচার করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারের উদ্দেশে জামায়াত আমির

আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল