হোম > রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকারের ক্ষমতা গ্রহণকে দেশের জন্য ‘মন্দের ভালো’ হিসেবে আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে ইনু নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বিবৃতিতে ‘অবৈধ’, ‘অসাংবিধানিক’ ও ‘মবতান্ত্রিক’ ইউনূস সরকারের বিদায়কে সাধুবাদ এবং নির্বাচনী প্রক্রিয়াকে ‘একতরফা’, ‘একপাক্ষিক’ ও ‘প্রশ্নবিদ্ধ’ বলেও উল্লেখ করা হয়। সেই সঙ্গে নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে দলটি অবিলম্বে ‘মবতন্ত্রের’ অবসান, সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানায় দলটি।

আজ বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এ বিবৃতি দেওয়া হয়। এতে আরও বলা হয়, ‘গায়ের জোরে উল্টে দেওয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) প্রতিহিংসামূলক বিচার কার্যক্রমসহ অবৈধ ইউনূস সরকারের গৃহীত সব সিদ্ধান্ত, পদক্ষেপ ও কার্যক্রম অবিলম্বে স্থগিত ও বাতিল ঘোষণা করতে হবে। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় আটক জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ সব রাজবন্দীর মুক্তির দাবি জানানো হয়।

বিবৃতিতে সব রাজনৈতিক দলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বাধা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশে রাজনৈতিক স্বাভাবিকতা, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ে সংবিধান অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংসদ মানুক আর না-মানুক, গণভোটের রায় আদায় করেই ছাড়ব : জামায়াত আমির

চব্বিশের অর্জন রক্ষা না করলে ২৬-২৭ সালে আরেকটি অভ্যুত্থানের ইঙ্গিত আসিফের

আন্দোলনে নামার হুঁশিয়ারি সিপিবির

সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না: আনিসুল ইসলাম মাহমুদ

গণঅধিকার পরিষদের নির্বাহী কমিটি পুনর্গঠনে ৫ সদস্যের কমিটি

এক দশক পর বিএনপির কাউন্সিল, ঢেলে সাজানো হবে সহযোগী সংগঠনগুলোও

সংস্কার প্রচেষ্টা: সরকারের উদ্যোগে সন্দেহে বিরোধীরা

বিএনপির কাউন্সিল শিগগিরই

অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠায় দুর্ঘটনা বারবার ঘটছে: জামায়াত আমির

সংস্কার নিয়ে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: শফিকুর রহমান