হোম > রাজনীতি

জামানত হারালেন জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম

গাইবান্ধা প্রতিনিধি

শামীম হায়দার পাটোয়ারী। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পাটির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৭৫ ভোট।

অপর দিকে আসনটিতে জামায়াত প্রার্থী আব্দুল ওয়ারেজ ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।

আজ শক্রবার গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ২৫২টি। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন। সে হিসাবে জাপা প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীর প্রয়োজন ছিল প্রায় ২৬ হাজার ৬৫৬ ভোট।

ত্রয়োদশ সংসদে যাবেন সংখ্যালঘু সম্প্রদায়ের চারজন, সবাই বিএনপির

তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

অর্থনীতি সচল করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

তারেক রহমানকে সাঈদ খোকনের অভিনন্দন

বিএনপির নেতা-কর্মীর হামলা-হুমকিতে এনসিপির অনেকে পালিয়ে আছে: সারজিস আলম

ঢাকা-৭ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াত প্রার্থীর

খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না: মির্জা ফখরুল

বিএনপির নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয়

এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের: বিএনপি

১১ দলীয় জোটের নেতা-কর্মীদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন: আসিফ মাহমুদ