হোম > রাজনীতি

বিএনপির নেতারা ভোট দেবেন যেসব কেন্দ্রে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

এক দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন, সেই তথ্য জানিয়েছে দলটির মিডিয়া সেল। সেলের দেওয়া তথ্যানুযায়ী এদিন সকালে নিজ নিজ নির্বাচনী এলাকার কেন্দ্রে ভোট দেবেন দলের নেতারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার রাতে জানান, ১২ ফেব্রুয়ারি সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ভোট দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মির্জা আব্বাস শাহজাহানপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, আবদুল মঈন খান নরসিংদীর চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট কেন্দ্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল কেন্দ্রে, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনের আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবং এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির

অনেকে টক শোতে ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম খান

লাখ লাখ নারীর বিশেষ কাপড় তৈরি হচ্ছে, সিইসিকে বিএনপির অভিযোগ

এনসিপি ছেড়ে আসা আরিফ-মুরসালীনদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘গণবিপ্লবী উদ্যোগ’

মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রচার শেষে এখন ভোটের তদারকিতে তারেক রহমান

ছাত্রদলে যোগ দিলেন জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতা-কর্মী

হাসপাতালে বিএনপি নেতা রিজভী

গুলশান মডেল স্কুলে ভোট দেবেন তারেক রহমান

টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা লজ্জাজনক: মাহদী আমিন