হোম > রাজনীতি

নির্বাচনী বাঁটোয়ারা মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন: মাহফুজ আলম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: ফেসবুক

জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচনী সমঝোতার অভিযোগ তুলে পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন। কারও নাম উল্লেখ না করে তিনি বলেছেন, নির্বাচনী বাঁটোয়ারা মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন। আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এই সমালোচনা করেন তিনি।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘নির্বাচনী বাঁটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাঁটোয়ারা করে দেয়া আর মেনে নেয়ারা একদিকে, আর জনগণ অন্যদিকে।’

ছাত্রদের জন্য দুঃখ প্রকাশ করে সাবেক এই উপদেষ্টা লিখেছেন, ‘দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!’

মাহফুজ আলম আরও লিখেছেন, ‘জনগণের ন্যায্য লড়াই এখন এরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’

মাহফুজ আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ও রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে। তবে তাঁর মন্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাণিজ্য চুক্তি বাতিলের পরিবর্তে সরকার মার্কিন তোষণ নীতি গ্রহণ করেছে: সিপিবি

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’