হোম > রাজনীতি

৫ আগস্টের পর ঢাবি ক্যাম্পাস ছিল মব সন্ত্রাসের আঁতুড়ঘর: সাহস

ঢাবি প্রতিনিধি

ঢাবি উপাচার্যের সঙ্গে ছাত্রদলের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: আজকের পত্রিকা

চব্বিশের ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঢাবি ক্যাম্পাস ‘মব সন্ত্রাসের আঁতুড়ঘর’ ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। তিনি বলেছেন, ৫ আগস্টের পর ঢাবি ক্যাম্পাস ছিল মব সন্ত্রাসের আঁতুড়ঘর। ক্যাম্পাসকে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

আজ বুধবার সন্ধ্যায় ঢাবি উপাচার্যের সঙ্গে ছাত্রদলের প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসকেন্দ্রিক অনলাইনে ছড়ানো গুজব, অপতথ্য ও প্রোপাগান্ডা বন্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তি ও অর্থদাতাদের চিহ্নিত করে আইনি ও একাডেমিক ব্যবস্থা নিতে প্রশাসনকে সময়সীমা দেওয়া হয়েছিল। স্মারকলিপির অগ্রগতি জানতে এবং প্রশাসনের পদক্ষেপ নিশ্চিত করতেই তাঁরা পুনরায় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

শিপন জানান, উপাচার্য তাঁদের আশ্বস্ত করেছেন যে—অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং একটি নির্দিষ্ট তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। শিগগির তদন্ত প্রতিবেদন প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাবি শাখার সিনিয়র সহসভাপতি মো. মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, গত রোববার (২৬ এপ্রিল) গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় ছাত্রদল। সেই দাবির পরিপ্রেক্ষিতে দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে আজ বিকেল ৪টায় সংগঠনটির একটি প্রতিনিধিদল পুনরায় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে।

হাওরাঞ্চলে ধান কাটায় সংকট, জরুরি পদক্ষেপের আহ্বান এনসিপির

এনসিপির ‘স্বেচ্ছাসেবক’ ও ‘কৃষক’ সংগঠনের আত্মপ্রকাশ মে মাসেই

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল, প্রশ্ন এ টি এম আজহারের

মানুষের আইনের ‘কবর’ রচনা করে, কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: ১২ মে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিল

জানালা দিয়ে এস আলম চলে আসবে: জামায়াত এমপি সাইফুল আলম

পার্সোনালি আমাকে হার্ট করেছেন—ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত আমির

ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ