হোম > রাজনীতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন এনে নতুন কমিটি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে চারজন যুগ্ম মহাসচিব, চারজন সহকারী মহাসচিব এবং ৫৪ সদস্যের কেন্দ্রীয় শুরার নাম ঘোষণা করেছে দলটি।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিশে শুরার বিশেষ বৈঠকে নতুন কমিটি ঘোষণা করেন দলের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলন জানায়, বৈঠকে নির্বাচনোত্তর কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ২০২৫-২৬ সেশনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা শেষে দলকে আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নেতৃত্ব গঠন করা হয়।

ইসলামী আন্দোলনের মজলিশে শুরার সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক ও মুহাম্মদ নেছার উদ্দিন। সহকারী মহাসচিব করা হয়েছে সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, আহমাদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান এবং শেখ ফজলুল করীম মারুফকে।

২০০৮ সাল থেকে মহাসচিবের দায়িত্ব পালন করে আসা ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে। এ ছাড়াও বৈঠকে ৫৪ সদস্যের কেন্দ্রীয় শুরার নামও ঘোষণা করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়; শরীয়াহর পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই তাদের প্রধান লক্ষ্য।

শরীয়াহ ও ইসলামের আলোকে রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হয় উল্লেখ করে তিনি বলেন, সময়ের পরিবর্তন থেকে শিক্ষা নিয়ে দলকে আরও দক্ষ ও সুসংগঠিত হতে হবে। দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতায় জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব আরও বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির