হোম > রাজনীতি

একুশের অঙ্গীকার সাম্প্রদায়িকতা মূলোৎপাটন: ওবায়দুল কাদের

ঢাবি প্রতিনিধি

আমাদের বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করছে। সেই সাম্প্রদায়িকতা মূলোৎপাটন একুশের অঙ্গীকার বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ বুধবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন কাদের।

কাদের বলেন, স্বাধীন বাংলাদেশের ভিত্তি ২১ শে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ভিত্তি স্থাপিত হয়েছিল, পরবর্তীকালে স্বাধিকার  সংগ্রামের বিভিন্ন মাইলফলক হিসেবে অতিক্রম করে। আজকে বাংলাদেশ ঠিকই আছে। যে বাংলাদেশ ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছে, সেই বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি আজকে সারা বিশ্বের বিস্ময়।

পুষ্পার্ঘ্য অর্পণের আগে ওবায়দুল কাদেরের নেতৃত্বে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরিসহ আজিমপুর ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, কৃষি ও সমবায় বিষয়ক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, নির্মল চ্যাটার্জি, পারভীন জামান কল্পনাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

২০২৭ সালের শুরুতে এনসিপির কাউন্সিল

উত্তরবঙ্গের মানুষ স্বাধীনতার ৫৫ বছরেও ন্যূনতম অধিকার পায়নি: শফিকুর রহমান

মেজরিটির সরকারও শিশুদের রক্ষা না পারাটা চরম লজ্জার: রাষ্ট্র সংস্কার আন্দোলন

এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মীর শোয়াইব, সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন

স্থানীয় সরকার নির্বাচনেও বড় সাফল্য চায় বিএনপি

কুয়েত মৈত্রী হলের ‘স্বাস্থ্য সংকট’ দ্রুত সমাধানের দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর

ঢাবির ৬ হলে আংশিক কমিটি দিল জাতীয় ছাত্রশক্তি

রাজনীতিতে কিছু নেই, নিজের জীবন গড়ুন—ভিডিও বার্তায় ছাত্রদল নেতা

হামের চিকিৎসায় ঢাকার হাসপাতালগুলোতে হেল্পলাইন চালু এনসিপির হেলথ অ্যালায়েন্সের

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ