হোম > রাজনীতি

সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ, তারেক রহমানের অভিনন্দন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তারেক রহমান। ফাইল ছবি

সাফ নারী ফুটসালে মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে প্রথমবারের মতো শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, প্রচার-প্রচারণার ব্যস্ততার মাঝেই বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণাদায়ক সুখবর চোখে পড়েছে। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের জন্য বাংলাদেশের নারী ফুটসাল দলকে অভিনন্দন।

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

ব্যাংককে অনুষ্ঠিত আজ এই টুর্নামেন্টের ফাইনালে মালদ্বীপের বিপক্ষে ১৪-২ গোলের বড় জয় পেয়েছেন বাংলাদেশের নারীরা।

তাঁদের উদ্দেশে তারেক রহমান লিখেছেন, ‘সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তাঁদের ক্রীড়াশৈলী ও প্রতিভা প্রমাণ করেছে—চাইলেই কত দূর এগোনো সম্ভব। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত, তাঁদের আরও যত্ন, পৃষ্ঠপোষকতা ও ক্ষমতায়ন নিশ্চিত করা; যাতে তারা বাংলাদেশের গৌরব ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে পারে।’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ