হোম > রাজনীতি

স্মৃতিসৌধে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতাহাতি, উত্তেজনা

সাভার (ঢাকা) প্রতিনিধি

আজ সকালে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগমুহূর্তে আজ সকালে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। হাতাহাতি ও উত্তেজনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহসভাপতি আহসান লাবীব।

জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যানারসহ মিছিল ও ফুল নিয়ে লাইনে অপেক্ষমাণ থাকা অবস্থায় একটি গ্রুপ তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের ভদ্রভাবে প্রতিরোধ করেন।

অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাতীয় পার্টি স্লোগান দেওয়ার সময় ছাত্রশক্তির পক্ষ থেকেও ‘মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করলে জাতীয় পার্টির এক নেতা ছাত্রশক্তির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাঈম আবেদিনের ওপর হামলা করলে ছাত্রশক্তির নেতা-কর্মীরা জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলেন।

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনো জানি না কারা করেছে (হামলা), তবে আমাদের দৃঢ়বিশ্বাস একাত্তরবিরোধী চক্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা পাকিস্তানকে ধারণ করে, যারা পাকিস্তানে আবার ফিরে যেতে চায়, তারা এই পবিত্র জায়গায় এই অপবিত্র কাজটি করতে পারে।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম, তখন কিছু ছেলেপেলে আমাদের মিছিলে আক্রমণ করেছে, তবে আমাদের নেতা-কর্মীরা সেটিকে ভদ্রভাষায় প্রতিহত করেছে।’ তিনি অবশ্য দাবি করেন এই ঘটনায় জাতীয় পার্টির কেউ হতাহত হয়নি। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ সাহসিকতার সঙ্গে ব্যাপারটি দেখেছি। আমরা তাদের উগ্র ফাঁদে পা দিইনি।’

অন্যদিকে জাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহসভাপতি আহসান লাবীব বলেন, ‘সেখানে জাতীয় পার্টির লোকজন নানা ধরনের স্লোগান দিচ্ছিল। এ সময় আমরাও স্লোগান দেওয়া শুরু করি, মুজিববাদের দালালেরা হুঁশিয়ার, সাবধান। এ সময় জাতীয় পার্টির একজন নেতা আমাদের ছাত্রশক্তির একজন নেতার ওপর হামলা করে, পরে আমাদের ছাত্রশক্তির নেতা-কর্মীরা তাদের ব্যানার ছিঁড়ে ফেলে।’

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির

১৮ আইন কর্মকর্তার পদত্যাগকে স্টান্টবাজি বলছে বিএনপি

বিচার করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারের উদ্দেশে জামায়াত আমির

আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

সাংবাদিকের ওপর হামলা: তদন্তে জামায়াতের কমিটি

বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: জামায়াত