হোম > রাজনীতি

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা। ছবি: আজকের পত্রিকা

নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করে শাপলা প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

আজ বেলা ১১টার দিকে বৈঠকে বসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

বৈঠক শেষে এনসিপির নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘শাপলার কোনো বিকল্প অপশন নাই। শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই। যদি না দেওয়া হয়, তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।’

নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করার দাবি জানান নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ‘নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি পুনর্গঠন আইনের পরিবর্তন আনতে হবে এবং ইসিতে যাঁরা ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাঁদের রাখা যেতে পারে।’

গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি, যা ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠানো হয়।

গত ২২ জুন এনসিপি নিবন্ধনের আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এ ছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠকও করে।

বর্তমানে ৫১টি (নিবন্ধন স্থগিত আওয়ামী লীগসহ) নিবন্ধিত দল আছে। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলকে বরাদ্দ দেওয়া হবে।

আরও খবর পড়ুন:

স্থানীয় নির্বাচন: সক্ষমতা পরখ করতে চায় জামায়াত ও এনসিপি

দেশবিরোধী গোষ্ঠীগুলো সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে: নাহিদ

টোকিওর ভাইস গভর্নর ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন দূতাবাসের কূটনীতিকের সাক্ষাৎ

হামে শিশুমৃত্যু: অন্তর্বর্তী সরকারের প্রধান ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর

‘জামায়াত মাদকের চেয়েও ডেঞ্জারাস’—বরকত উল্লাহ বুলুর বক্তব্যে জামায়াতের নিন্দা

এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রুল

শপথ নিয়ে জুলাই অভ্যুত্থান ও বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নুসরাত-মিতুর শ্রদ্ধা

স্থানীয় নির্বাচনের আগে শক্তি বাড়াচ্ছে এনসিপি