হোম > রাজনীতি

বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হলেন জামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম জামাল। আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম জামালকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। দল আশা প্রকাশ করে যে মো. রফিকুল ইসলাম জামাল দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

২০১৮ সালের জুলাই মাসে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু মারা যাওয়ার পর পদটি দীর্ঘদিন শূন্য থাকে। পরে এই পদে জামালকে নিয়োগ দেওয়া হলো।

জামাল ২৮ অক্টোবর ঢাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। গত ১২ জানুয়ারি তিনি মুক্তি লাভ করেন। তিনি ২০০৮ সালে বিএনপি থেকে নির্বাচনে গিয়ে হেরে যান। ২০১৮ সালেও শাহজাহান ওমরকে প্রধান প্রার্থী ও জামালকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিএনপি।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে, মানুষ হত্যা করে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

শাপলা চত্বরে বিএনপির ভূমিকা কেমন ছিল, তা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

আফ্রিকার জঙ্গল থেকে কেউ এখানে এসে চাঁদাবাজি করে না: জামায়াত আমির

নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি

শুভেন্দু অধিকারীকে জি এম কাদেরের অভিনন্দন

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে হচ্ছে নতুন কমিটি

৭ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

নবাগতদের যাচাই-বাছাই, মূল্যায়নে এনসিপির সার্চ কমিটি

উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা, দেখুন তালিকা