হোম > রাজনীতি

অপারেশন সার্চলাইট ছিল পরিকল্পিত গণহত্যা: নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নাহিদ ইসলাম। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পাকিস্তানি সামরিক জান্তা পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’ ছিল একটি পরিকল্পিত গণহত্যা। যার লক্ষ্য ছিল বাংলার মানুষের কণ্ঠ, মর্যাদা ও আত্মপরিচয়কে দমন করা।

আজ বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

২৫ মার্চ গণহত্যা দিবসের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘১৯৭১ সালের এই দিনটি কেবল একটি জাতির নয়, বরং এই অঞ্চলের মানুষ ও মানবিকতার বিরুদ্ধে সংঘটিত এক ভয়াবহ রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক।’

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ‘সেই কালো রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ, রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানার ইপিআর সদর দপ্তরসহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র মানুষের ওপর চালানো হয় নির্বিচার হত্যাযজ্ঞ। নারী, শিশু, বৃদ্ধ, সংখ্যালঘু কেউই এর থেকে রেহাই পায়নি।

‘এই গণহত্যার উদ্দেশ্য ছিল মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা; কিন্তু তা ব্যর্থ হয়েছে। বরং এই রাত থেকেই শুরু হয় প্রতিরোধ, যা পরিণত হয় দীর্ঘ সংগ্রামে এবং শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জনে।’

নাহিদ বলেন, ‘গণহত্যা দিবসে আমাদের অঙ্গীকার, মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করি।’

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির