হোম > রাজনীতি

কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা জানাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটি। এসব কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা নিবেদন করা হবে। 

আজ শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কমিটির সদস্যসচিব আব্দুস সালাম উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ বলেন, ‘১৯৭১-এ রাজনৈতিক নেতাদের কাছ থেকে দেশের মানুষ দিকনির্দেশনা চেয়ে পায়নি। তাঁদের অধিকাংশই পালিয়ে গিয়েছিলেন। আর অবশিষ্ট যাঁরা ছিলেন, তাঁরা সাহস পাননি। এই বাস্তবতায় ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। বর্তমান সরকার ইতিহাসের সত্যকে অস্বীকার করতে চায়। তারা এই সত্য বেমালুম ভুলে গিয়ে নিজেদের মনগড়া ইতিহাস রচনা করছে।’ 

সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ জানান, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে ২৭ মার্চ দুপুর ২টায় কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা নিবেদন করা হবে। শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য, সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। দলমত-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মাঠে জামায়াতের নারী কর্মীরা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

এনসিপির ছায়া বাজেট প্রকাশ: ৭১টি নীতিগত প্রস্তাব উপস্থাপন

১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, ১০ জুন আসতে পারে ঘোষণা

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গণতন্ত্রকে রক্ষা করতে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে: মির্জা ফখরুল

বিজেপি নেতার ছেলের সমর্থনে দেশের ক্রিকেট দুর্বল করার চেষ্টা চলছে: সারোয়ার তুষার

যদি সাহস থাকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

তেল-বিদ্যুতের দাম বাড়ালে জনগণের রুদ্ররোষে পড়তে হবে: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল