হোম > রাজনীতি

ভোট গণনায় ধীরগতি নির্বাচন বানচালের চেষ্টা: জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

দ্রুততম সময়ের মধ্যে জাকসু নির্বচনের ফল ঘোষণার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, ভোট গণনার ধীরগতির মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘স্পষ্ট বক্তব্য’ শিরোনামে এক পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন।

জাকসু নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র এখনো চলমান—এমন অভিযোগ করে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এমন পক্ষপাতমূলক রাজনৈতিক নোংরামি কেউ প্রত্যাশা করে না। ভোট গণনার ধীরগতির মাধ্যমে এখন পর্যন্ত নির্বাচন বানচাল করার প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা মেনে নেবে না।

জাহিদুল ইসলাম আরও উল্লেখ করেন, ‘আমাদের স্পষ্ট বক্তব্য, দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রদত্ত ভোটের আলোকে ফল ঘোষণা করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারও এই দায় এড়াতে পারবে না।’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ