হোম > রাজনীতি

বিএনপিকে বিদেশিরা টয়লেট টিস্যুর মতো ছুড়ে ফেলবে: সংসদে মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 

বিএনপিকে বিদেশিরা ব্যবহার করছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি মনে করছে বিদেশিরা তাঁদের দোলনায় চড়িয়ে ক্ষমতায় বসিয়ে দেবে। তাঁদের বোঝা উচিত বিদেশি শক্তি বিএনপিকে ব্যবহার করবে। তারপর টয়লেট টিস্যুর মতো ছুড়ে ফেলবে। একমাত্র জনগণই ক্ষমতায় বসাতে পারে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সাংবিধানিকভাবে ক্ষমতায় আরোহণ করে না। তাই তাঁরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। বিএনপি বিদেশে লবিং করছে বাংলাদেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির জন্য। স্যাংশনের জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার তাঁরা সেটা করার চেষ্টা করছে। 

সংসদ উপনেতা বলেন, দেশি বিদেশি চাপ যতই আসুক জনগণ নতি স্বীকার করবে না। ষড়যন্ত্র চলছে, চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাবেন। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের সমালোচনা করে সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার পিতা ছিলেন রাজাকার, আপনি ছিলেন রাজাকার। এ কারণে আপনার বলার অধিকার নাই বাংলাদেশ আপনার দেশ।’

ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি দূর্জয়, সম্পাদক মোস্তাকিম

যুবদল ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে ঝিনাইদহ ছাড়লেন পাটওয়ারী

নাসীরুদ্দীনের ওপর হামলায় জামায়াতের নিন্দা–উদ্বেগ

নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে: আসিফ মাহমুদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, অভিযোগের বিষয়ে যা বলছে বিএনপি

ঝিনাইদহে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

এবার দল গোছাতে উদ্যোগী বিএনপি

দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে এনসিপির মশাল মিছিল

এই সরকার এখনো কোনো দেশ থেকে দাওয়াত পর্যন্ত পায়নি: নাহিদ ইসলাম

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ