হোম > রাজনীতি

আ.লীগের সংরক্ষিত আসন: দ্বিতীয় দিনে ফরম বিক্রি ৫২২, আয় আড়াই কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগ দ্বিতীয় দিনে মোট ৫২২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এতে দলটির আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। 

আজ বুধবার রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। 

বিপ্লব বড়ুয়া জানান, ঢাকা বিভাগে ১৬৭টি, ময়মনসিংহে ৪৭, সিলেটে ২২, চট্টগ্রামে ৭৮, রংপুরে ৬০, রাজশাহীতে ৪৫, খুলনায় ৬৮ এবং বরিশাল বিভাগ থেকে ৩৬টি ফরম সংগ্রহ করা হয়েছে। যা থেকে আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। 

এর আগে গতকাল মঙ্গলবার মনোনয়ন বিক্রির প্রথম দিন ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন

খালেদ মোশাররফ ছিলেন ১৫ আগস্টে ও ৭ নভেম্বরের খলনায়ক: জ্বালানিমন্ত্রী

বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল

‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গঠন করবে বিরোধী জোট

ককটেল-বোমা বিস্ফোরণ ঘটানোর নির্দেশনা পার্শ্ববর্তী দেশ থেকে আসছে: রিজভী

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে যাওয়ার সব আয়োজন পূর্ণ করেছে: জামায়াত আমির

বিশৃঙ্খলা সৃষ্টিতে পার্শ্ববর্তী দেশের উসকানি টের পাওয়া যায়: রিজভী

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে যা বললেন সামান্তা শারমিন

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ